ওমান উপসাগরে চীন, রাশিয়া ও ইরানের যৌথ মহড়া

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৮:৩৭ পিএম

রাশিয়া, চীন ও ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে যৌথ নৌ-মহড়ায় অংশগ্রহণ করবে। 

মঙ্গলবার (১৪ মার্চ) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর: এপি।

এই যৌথ মহড়ায় আরও কয়েকটি দেশ অংশগ্রহণ করবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে দেশগুলোর সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত পারস্য উপসাগরে উপকূল রয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রায়োগিক সহযোগিতা গভীর করতে ভূমিকা রাখবে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বুধবার (১৫ মার্চ) বলেছেন, যৌথ মহড়া নিয়ে উদ্বিগ্ন নয় হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্র ও অপর দেশগুলো নিয়মিত সামরিক মহড়া চালায়। রাশিয়া ও চীন এই প্রথম কোনও মহড়ায় অংশ নিচ্ছে না।

আরও পড়ুন: মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহত বেড়ে ২২০

বুধবার শুরু হয়ে রবিবার পর্যন্ত এই যৌথ নৌ-মহড়া চলবে। ২০১৯ সালে একই ধরনের মহড়ায় অংশ নিয়েছিল দেশ তিনটি।


একাত্তর/জো

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর