ইউক্রেনকে মিগ-২৯ সরবরাহ করবে পোল্যান্ড ও স্লোভাকিয়া

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৮:০৮ পিএম

ইউক্রেনে চলমান রুশবিরোধী যুদ্ধে কিয়েভকে সহযোগিতার অংশ হিসেবে পোল্যান্ড মিগ-২৯ যুদ্ধবিমান সরবরাহ করার পরিকল্পনার ঘোষণা করেছে। পোল্যান্ডের পর দ্বিতীয় দেশ হিসেবে ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহের ঘোষণা দিয়েছে স্লোভাকিয়া।

বৃহস্পতিবার (১৬ মার্চ) পোল্যান্ডের ঘোষণার পর শুক্রবার (১৭ মার্চ) স্লোভাক প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগারও ইউক্রেনে মিগ-২৯ যুদ্ধবিমান সরবরাহ করার ঘোষণা দেন। 

চলতি বসন্তের শেষ দিকে ইউক্রেন যে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, তাতে এই যুদ্ধবিমান সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ না করতে সতর্ক করে আসছে রাশিয়া। 

পোলিশ প্রধানমন্ত্রী ম্যাতিউজ মোরাভিয়েকি বলেছিলেন, ৪-৬ সপ্তাহের মধ্যে নিজেদের মিগ-২৯ ইউক্রেনকে সরবরাহ করতে পারবে।

পোলিশ ব্যুরো অব ন্যাশনাল সিকিউরিটির এক কর্মকর্তা বলেছেন, এক সপ্তাহের মধ্যে ‘শুরু হিসেবে’ ইউক্রেনকে ৪-৫টি যুদ্ধবিমান দিতে পারে পোল্যান্ড।

স্লোভাকিয়ার ১১টি মিগ-২৯ যুদ্ধবিমান রয়েছে। গত বছর এই বহরটিকে অভিযান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যেগুলো সক্রিয় রয়েছে সেই যুদ্ধবিমান পাঠান হবে। বাকিগুলো যুদ্ধবিমানের যন্ত্রাংশ হিসেবে পাঠানো হবে।

স্লোভাক প্রধানমন্ত্রী বলেছেন, নিজেদের কেইউবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশও ইউক্রেনকে সরবরাহ করা হবে।

আরও পড়ুন: ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শুনানি পর্যন্ত স্থগিত

উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। এগুলো পেয়ে গেলে ইউক্রেনীয় বিমানবাহিনীর ঘাটতি কিছুটা পূরণ হবে। যদিও ইউক্রেন অত্যাধুনিক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান চাইছে মিত্রদের কাছে। কিন্তু এসব যুদ্ধবিমান পরিচালনার জন্য পাইলটদের দীর্ঘ প্রশিক্ষণ প্রয়োজন। ফলে স্বল্পমেয়াদী সমাধান হিসেবে সোভিয়েত আমলের মিগ-২৯ পাঠাচ্ছে পোল্যান্ড ও স্লোভাকিয়া। কারণ এসব যুদ্ধবিমান পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ইউক্রেনীয় পাইলটদের।


একাত্তর/জো 

চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ঘোষণায় ইউরোপের প্রতিরক্ষা নীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েনের এই নতুন সিদ্ধান্তের কথা সামাজিক...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর