কৃষ্ণসাগর শস্য চুক্তির মেয়াদ আবারও বাড়লো

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১২:৪১ পিএম

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রপ্তানিতে রাশিয়ার সাথে চুক্তির মেয়াদ নবায়ন করা হয়েছে বলে ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং জাতিসংঘ। 

শনিবার (১৮ মার্চ) পশ্চিমাঞ্চলীয় শহর কানাক্কালে এক বক্তৃতায় এরদোয়ান জানান, রাশিয়া ও ইউক্রেনের সাথে আলোচনার পর চুক্তিটি সম্পন্ন হয়েছে। তবে চুক্তির মেয়াদ কতদিন বাড়ানো হবে তা তিনি উল্লেখ করেননি।

রাশিয়া জানিয়েছে, তারা ৬০ দিনের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। তবে ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী বলছেন, চুক্তির মেয়াদ ১২০ দিনের জন্য বাড়ানো হয়েছে।

গত জুলাইয়ে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে চুক্তিটি সই হয়। এরপর থেকে ইউক্রেনের তিনটি কৃষ্ণসাগরীয় বন্দর থেকে ১১ মিলিয়ন টনেরও বেশি কৃষি পণ্য পাঠানো হয়েছে, যার মধ্যে সাড়ে চার মিলিয়ন টন ভুট্টা এবং তিন দশমিক দুই মিলিয়ন টন গম রয়েছে।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, এই চুক্তিটি বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাশিয়া এবং ইউক্রেনকে ধন্যবাদ জানাই, যারা মেয়াদ সম্প্রসারণের জন্য প্রচেষ্টা চালানো বাদ দেয়নি, সেইসাথে জাতিসংঘের মহাসচিবকেও ধন্যবাদ জানাই।

ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী অলেক্সান্ডার কুব্রাকভ বলেছেন, সর্বশেষ চুক্তিটি আরও ১২০ দিনের জন্য বর্ধিত হয়েছে। আঙ্কারা আগে বলেছিল, তারা ১২০ দিনের এক্সটেনশন চায়। অন্যদিকে রাশিয়া ৬০ দিনের এক্সটেনশনের পক্ষে ছিল।

এক টুইটবার্তায় তিনি বলেন, ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ চুক্তি ১২০ দিনের জন্য বাড়ানো হয়েছে। আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ, প্রেসিডেন্ট রজন তাইয়্যেব এরদোয়ান, (প্রতিরক্ষা) মন্ত্রী হুলুসি আকর এবং আমাদের সমস্ত অংশীদারদের চুক্তিতে অটল থাকার জন্য কৃতজ্ঞ জানাই।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আমরা বিভিন্ন রিপোর্টে দেখছি যে চুক্তির মেয়াদ ১২০ দিনের জন্য বাড়ানো হয়েছে। আমরা বারবার বলেছি...যে রাশিয়ান পক্ষ চুক্তির সমস্ত পক্ষকে অবহিত করেছে যে তারা চুক্তিটি ৬০ দিনের জন্য বাড়াচ্ছে। 

আরও পড়ুন: স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুঁড়লো উত্তর কোরিয়া

তিনি জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধিত্বের একটি চিঠির একটি অনুলিপি পোস্ট করেছেন যেখানে বলা হয়েছে, মস্কো চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়িয়ে ১৮ মে পর্যন্ত করতে আপত্তি করবে না।

যুদ্ধের আগে ইউক্রেন ছিল বিশ্বের অন্যতম শীর্ষ শস্য উৎপাদক, এবং তথাকথিত ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ সংঘাতের কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকটকে প্রশমিত করতে সাহায্য করেছে।

গত বছরের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রায় আগ্রাসনের ফলে কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলো রাশিয়ান যুদ্ধজাহাজ অবরুদ্ধ করে ফেলে।


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর