গুজরাটে আদানির ৪২০ কোটি ডলারের প্রকল্প স্থগিত

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১২:০১ পিএম

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ৪২০ কোটি ডলারের একটি পেট্রোকেমিক্যাল প্রকল্পের কাজ স্থগিত করেছে আদানি গ্রুপ। 

হিন্ডেনবার্গ প্রতিবেদনের পর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিজেদের মনোযোগ দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে গৌতম আদানির মালিকানাধীন কোম্পানিটি। খবর: রয়টার্স।

ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)’র খবর অনুসারে, মুন্ড্রা অঞ্চলের মুন্ড্রা পেট্রোকেম লিমিটেড’র গ্রিস পিভিসি প্রকল্পটির সব কর্মকাণ্ড স্থগিত রাখতে বিক্রেতা এবং সরবরাহকারীদের নির্দেশ দিয়েছে কোম্পানিটি। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলেও জানায় তারা।

২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ার জালিয়াতি ও কর ফাঁকির অভিযোগ ওঠে। এতে কোম্পানিটির ঋণের মাত্রা নিয়ে উদ্বেগ দেখা দেয়। শেয়ার বাজারে কোম্পানি বিপর্যয়ের মুখে পড়ে। আদানি যদিও শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

আরও পড়ুন: ক্রেডিটসুইস ব্যাংক কিনে নিচ্ছে স্বদেশী ইউবিএস

ওই প্রতিবেদন প্রকাশের পর ভারতের শীর্ষ আদালত দেশটির শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইবিআইকে তথ্য প্রদানে আদানি গ্রুপের কোনও ঘাটতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।


একাত্তর/জো

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেয়েছেন। শুক্রবার তার মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন আসে।
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর