ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০১:১৪ পিএম

ভারতে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গেলো পাঁচ সপ্তাহ ধরেই দেশটিতে সংক্রমণের হার বাড়লেও, গত সাত দিনে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর মধ্যে প্রায় আড়াই মাস পর শনিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া পরিসংখ্যান বিশ্লেষণ করে ভারতের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ভারতের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে নতুন করে আক্রান্তের হার সবচেয়ে বেশি হলেও উত্তরাঞ্চলেও সংক্রমণ বাড়ছে। প্রতিদিনই গ্রাফ একটু একটু করে উপরে উঠছে।

শনিবার নতুন করে এক হাজার ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২০২২ এর ৯ নভেম্বরের পর এবারই প্রথম দৈনিক আক্রান্তের হার হাজার ছাড়ালো। গত ৭ দিনে প্রায় ৫ হাজার ব্যক্তি নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন, যা এর আগের ৭ দিনের আক্রান্তের তুলনায় ৮৫ শতাংশ বেশি। 

এ সময়ের মধ্যে ১৯ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগের সপ্তাহে মারা যান ৬ জন। রোববার পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছয় হাজার। এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিল তিন হাজার ৭৭৮ জন। 

গত ৭ দিনে মহারাষ্ট্র রাজ্যে সর্বোচ্চ সংক্রমণ। আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬৫ জন। এছাড়াও কেরালাতেও ৭৩৯ জন আক্রান্ত হয়েছেন। পরের অবস্থানে আছে কর্ণাটক (৬৫৬)। ১২ থেকে ১৮ মার্চে দিল্লিতে ২৩৫ জন নতুন করে আক্রান্ত হন।

বিশেষজ্ঞরা মনে করছেন, গত কয়েক দিনে ভারতে করোনভাইরাসের বাড় বাড়ন্তের পেছনে কাজ করছে এক্সবিবি ধরন। একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের শুক্রবারের তথ্য অনুসারে ভারতে সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে এই ধরনটি। এছাড়াও এটি সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে পাওয়া গেছে। 

আরও পড়ুন: গুজরাটে আদানির ৪২০ কোটি ডলারের প্রকল্প স্থগিত

করোনা ভাইরাসের নতুন ধরনটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এবং ইতিমধ্যেই সেটি মারাত্মক হিসেবে দেখা হচ্ছে। ভাইরাস মোকাবেলার অতীত অভিজ্ঞতা অনুযায়ী, কোভিড ভাইরাসের নতুন মিউটেশন রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিতে পারে বলেও মনে করা হচ্ছে। 


একাত্তর/এসি

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব...
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেরালায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে হুংকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের উরিতে এক জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর