অবশেষে তিন বিলিয়ন ডলার ঋণ পেতে যাচ্ছে শ্রীলঙ্কা

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৮:০০ পিএম

অবশেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ পেতে যাচ্ছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত দেশটির সঙ্কট মোকাবেলায় তিন বিলিয়ন ডলার বেলআউট ঋণের অনুমোদন দিয়েছে সংস্থাটি। এতে দ্বীপ রাষ্ট্রটির সঙ্কট কিছুটা কমবে বলে মনে করছে আইএমএফ।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তিনশো কোটি ডলার বেলআউট ঋণের অনুমোদন পেয়েছে। এটি শ্রীলঙ্কার ঋণ পুনর্গঠন এবং ২০২৪ সালে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হার আবার পজিটিভে ফিরিয়ে আনার পথ প্রশস্ত করবে, বলছে সংস্থাটি।

১৯৪৮ সালে এত স্বাধীনতার পর ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। আইএমএফ বলছে, খুব দ্রুত তহবিলের প্রথম কিস্তির ৩৩ কোটি ডলার ছাড় দেয়া হবে। এছাড়া আগামী চার বছর বাকি অর্থ ছাড় দেওয়া হবে শ্রীলঙ্কাকে।

গত এপ্রিলে শ্রীলঙ্কা বিশ্বের কাছে ঋণখেলাপি হয়। দেশটির ৭০ বছরের বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক আর্থিক অক্ষমতা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এর আগে ধারাবাহিকভাবে এবং দ্রুত কমে যায়।

এর জের ধরেই গণ অভ্যুত্থানে সরকারের পতন হয়। এরপরই দেশটি আইএমএফের কাছ থেকে বেলআউট ঋণ নেওয়ার চেষ্টা জোরদার করে। ঋণ নেয়ার পূর্বশর্ত হিসেবে ভর্তুকি বাড়ানো হয় বিদ্যুতের দামও। পাশাপাশি আরও কিছু শর্তও পূরণ করেছে শ্রীলঙ্কা।

গত এক বছরেই দেশটিতে ৭৫ শতাংশ বেড়েছিল বিদ্যুতের দাম। জানুয়ারিতেও শ্রীলংকায় মূল্যস্ফীতি ৫৪ শতাংশ বেশি। এদিকে বিশ্লেষকদের মতে, বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মূল্যস্ফীতি আরও বাড়বে। বাড়বে নিত্যপণ্যের দামও।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফ্রেডি: মালাউইয়ে মৃত্যু বেড়ে ৪৯৯

তবু, আইএমএফ ঋণ নিয়ে স্বপ্ন দেখছে শ্রীলংকা। ২০২২ সালে দেশটিতে প্রবৃদ্ধি হয় মাইনাস চার শতাংশ, চলতি বছরের তা মাইনাস তিন শতাংশে থামে। তবে আশা করা হচ্ছে ২০২৪ প্রবৃদ্ধি আর ঋণাত্মক থাকবে না। ঘুরে দাঁড়াতে শুরু করবে দ্বীপ রাষ্ট্রটি।

একাত্তর/আরএ

শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
এবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে তার জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ভূমিধস জয় পেয়েছে।
একটি আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে।  
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর