আফগানিস্তান-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০১:১১ পিএম

পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে দুই নারী ও শিশুসহ অন্তত ১৩ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকশ’ জন। 

মঙ্গলবার (২১ মার্চ) রাতের এই ভূমিকম্প এক হাজার কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ২৮৫ মিলিয়ন মানুষ অনুভব করেছে। খবর: আলজাজিরা।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত জুড়ে আঘাত আনা এই ভূমিকম্পে ইসলামাবাদ, পেশোয়ার ও লাহোরসহ অনেক জায়গা কেঁপে ওঠে। 

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮ মাত্রার কিছু বেশি। এরপর ৩ দশমিক ৭ মাত্রার একটি পরাঘাতেরও ঘটনা ঘটে।

আফগানিস্তানের রাজধানী কাবুল, ভারতের রাজধানী নয়াদিল্লি ও কাশ্মীর, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান থেকেও এ কম্পন অনুভূত হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের শহর জুরম থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তের কাছাকাছি।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কেপির তথ্যমতে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, দুইজন নারী এবং শিশু রয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২’র মুখপাত্র বিলাল ফাইজি জানান, সোয়াত জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। সেখানে ২০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়ে অনেক মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন: জাতিসংঘে ৪৬ বছর পর তিন দিনব্যাপী পানি সম্মেলন

সোয়াত উপত্যকার হাসপাতালগুলোতে অন্তত ২৫০ মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ জন সামান্য আহত হয়েছে। আরও দুই শতাধিক মানুষ জ্ঞান হারিয়েছিলেন। এই প্রদেশের অন্যান্য এলাকায় ৫২ ব্যক্তি আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।


একাত্তর/জো

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর