গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন বিদেশি বন্ধুরা

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৫:৩২ পিএম

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চায় বাংলাদেশ। বেলজিয়ামে ব্রাসেলস প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। চার মহাদেশীয় প্রতিনিধিদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজেক বাংলাদেশ দূতাবাস এবং মিশন টু ইউরোপিয়ান ইউনিয়ন।

১৯৭১ সালের ২৫ মার্চ পাকস্তানি সেনাবাহিনী রাতের আঁধারে নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ করে, নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করতে থাকে। ২৫ মার্চ রাতে যে গণহত্যার শুরু, পাকিস্তানী সেনাবাহিনী তাদের দেশীয় দোসর জামাতে ইসলাম, আল বদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যদের সহযোগিতায় তা চলতে থাকে দীর্ঘ নয় মাস। 

স্বাধীনতা অর্জনের ৫২ বছর পেরোলেও এখনো স্বীকৃতি মেলেনি ইতিহাসের কুখ্যাত এই গণহত্যার। এখনো ক্ষমা চায়নি পাকিস্তানও। এমতাবস্থায় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে ব্রাসেলস প্রেসক্লাবের এই আলোচনায় অংশ নেন চার মহাদেশের প্রতিনিধি, বুদ্ধিজীবী, ভূক্তভোগীদের পরিবারের সদস্যরা।  

আলোচনায় অংশ নেন জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক গ্রেগরি এইচ. স্ট্যান্টন। অভিযোগ করেন, বাংলাদেশে গণহত্যার পর স্বজনদের হত্যাকাণ্ডের স্মৃতিটুকুও মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। 

তিনি বলেন, গণহত্যাকে সবসময় অস্বীকার করা হয়। বাংলাদেশেও ১৯৭১ সালের গণহত্যাকে অস্বীকার করা হয়েছে। আর এই অস্বীকার করার অর্থ হলো গণহত্যা অব্যাহত রাখার একটি প্রক্রিয়া। কারণ অস্বীকার করার মাধ্যমে ভুক্তভোগীদের মানসিক ও সাংস্কৃতিকভাবে ধ্বংস করে দেয়ার প্রচেষ্টা চলে। এমনকি স্বজনদের হত্যাকাণ্ডের স্মৃতিটুকুও মুছে ফেলার চেষ্টা করা হয়। 

সাউথ এশিয়া ডেমোক্র্যাটিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক পাওলো কাসাকা জানান, হলোকাস্টের পর বাংলাদেশের গণহত্যাই বিশ্বের সবচেয়ে বড় গণহত্যা। কিন্তু পাকিস্তানি সামরিক জান্তারা এখনো ক্ষমা প্রার্থনা করেনি।

image


পাওলো কাসাকা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে তখনকার সামরিকবাহিনী জামায়াতে ইসলামীর যোগসাজশে বাঙালি নিধন শুরু করে। হত্যা করে বুদ্ধিজীবি এবং ধর্মনিরপেক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে। পাকিস্তানি সেনারা ধর্মীঙ কট্টর শক্তির সহায়তায় ৩০ লাখ মানুষ মারা যায়, এক কোটি মানুষ দেশ ছাড়া, নিপীড়িত হয় তিন লাখ নারী, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যার ঘটনা।

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির স্বপক্ষে জোরালো দাবি জানিয়ে লেমকিন ইন্সটিটিউটের সহ-প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি মিসেস আইরিন ভিক্টোরিও মাসিমিনো জানান, ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচারের জন্য গণহত্যার স্বীকৃতি প্রয়োজন।

আইরিন মাসিমিনো বলেন, আমি গণহত্যার শিকার সব বাংলাদেশিসহ সারাবিশ্বের গণহত্যার শিকার মানুষের প্রতি সমবেদনা জানাচ্ছি। ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচারের জন্যই ১৯৭১ সালে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। আমি পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দেশীয় দোসরদের দ্বারা সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে গণহত্যার স্বীকৃতি দেবার আহবান জানাচ্ছি।

অনুষ্ঠানে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ আশা করেন ইউরোপিয়ান পার্লামেন্ট দ্রুতই গণত্যা বিষয়ক প্রস্তাবনা তুলে ধরবে।


একাত্তর/এসি

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠান ও এক অনাড়ম্বর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মস্কোতে উদযাপন করা হয়েছে বাংলাদেশ-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর।
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৩তম বার্ষিকী উপলক্ষে রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাস এক সংবর্ধনা সভার আয়োজন করেছে।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর চালানো বর্বর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব আনতে সহযোগিতা চেয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশের হাইকমিশনার সাঈদা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর