কৃত্রিম বুদ্ধিমত্তা: চাকরি হারাতে পারেন ৩০ কোটি মানুষ

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০২:১১ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) কারণে ফুলটাইম (পূর্ণ-সময়ের) চাকরি হারাতে পারেন বিশ্বের অন্তত ৩০ কোটি মানুষ, সম্প্রতি বহুজাতিক ব্যাংক গোল্ডম্যান স্যাশের এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 

প্রতিবেদনে বলা হয়েছে, এআই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারের এক চতুর্থাংশ চাকরি দখল করতে পারে। তবে এআই’র হাত ধরে কাজের নতুন ক্ষেত্র এবং উৎপাদনশীলতাও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। 

এআই’র কারণে বিশ্বব্যাপী উত্পাদিত পণ্য ও সেবার মোট বার্ষিক পরিমাণ সাত শতাংশ পর্যন্ত বাড়তে পারে। 

প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেটিভ এআই এমন বিষয়বস্তু তৈরি করতে সক্ষম যেগুলো মানুষের তৈরি বিষয় থেকে আলাদা। যা একটি বড় অগ্রগতি।  

কর্মসংস্থানের সম্ভাবনা

ব্রিটিশ সরকার দেশটিতে এআই খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এটি ‘গোটা অর্থনীতিতে উত্পাদনশীলতা বাড়াবে’ বলে ধারণা সংশ্লিষ্টদের। তবে এর প্রভাব সম্পর্কে জনসাধারণকে আশ্বস্ত করার চেষ্টা করছে যুক্তরাজ্য।

টেকনোলজি সেক্রেটারি মিশেল ডোনেলান সানকে বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, এআই আমাদের যুক্তরাজ্যে যেভাবে কাজ করছে, তাতে ব্যাঘাত ঘটছে না। এআই আমাদের কাজগুলো কেড়ে নেওয়ার পরিবর্তে তা আরও ভালো করে তুলছে।

image


প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন খাতে এআই’র প্রভাব ভিন্ন হবে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে ৪৬ শতাংশ ও আইনি পেশায় ৪৪ শতাংশ স্বয়ংক্রিয় হতে পারে। তবে নির্মাণ খাতে মাত্র ছয় শতাংশ এবং রক্ষণাবেক্ষণে মাত্র চার শতাংশ প্রভাব পড়বে।

বিবিসি নিউজ এর আগে কিছু শিল্পীর উদ্বেগের বিষয়ে জানিয়েছিল যে, এআই ইমেজ জেনারেটর তাদের কর্মসংস্থানের সম্ভাবনাকে শেষ করে দিতে পারে।

কম মজুরি

অক্সফোর্ড ইউনিভার্সিটির অক্সফোর্ড মার্টিন স্কুলের ভবিষ্যৎ কাজের পরিচালক কার্ল বেনেডিক্ট ফ্রে বিবিসি নিউজকে বলেন, একমাত্র জিনিস সম্পর্কে আমি নিশ্চিত যে, জেনারেটিভ এআই দ্বারা কতগুলো চাকরি প্রতিস্থাপিত হবে তা জানার কোনো উপায় নেই।

তিনি যোগ করে, উদাহরণস্বরূপ- চ্যাটজিপিটি যা করে তা হলো, লেখার দক্ষতা সম্পন্ন আরও বেশি লোককে রচনা ও নিবন্ধ তৈরি করতে সাহায্য করে। 

image


সাংবাদিকরা তাই আরও প্রতিযোগিতার মুখোমুখি হবে, যার ফলে মজুরি কমে যাবে, যদি না আমরা এই ধরনের কাজের চাহিদায় খুব উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাই।

তিনি বলেন, জিপিএস প্রযুক্তি এবং উবার-এর মতো প্ল্যাটফর্মের প্রবর্তনের কথা বিবেচনা করুন। ফলাফল ছিল কম মজুরি, কিন্তু কম ড্রাইভার নয়।

আগামী কয়েক বছরে জেনারেটিভ এআই সৃজনশীল কাজের বিস্তৃত সেটে একইরকম প্রভাব ফেলতে পারে বলে জানান তিনি। 

'এক চিমটি লবণ'

প্রতিবেদনে উদ্ধৃত গবেষণা অনুসারে, বিশ্বের ৬০% শ্রমিক এমন পেশায় রয়েছে যা ১৯৪০ সালে বিদ্যমান ছিল না।

কিন্তু অন্যান্য গবেষণা বলছে, ১৯৮০ এর দশক থেকে প্রযুক্তিগত পরিবর্তনের ফলে কর্মসংস্থান তৈরির চেয়ে বেশি কর্মী ছাঁটাই হয়েছে।  

প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, যদি জেনারেটিভ এআই’র অগ্রগতি অতীত তথ্য-প্রযুক্তির মতো হয়, তবে এটি নিকটবর্তী মেয়াদে কর্মসংস্থান কমাতে পারে।

image

আরও পড়ুন: বিড়ালছানা দেওয়া লোভে শিশু অপহরণ, ধর্ষণের পর হত্যা

এআই -এর দীর্ঘমেয়াদী প্রভাব অবশ্য অত্যন্ত অনিশ্চিত উল্লেখ করে রেজোলিউশন ফাউন্ডেশন থিঙ্ক ট্যাঙ্কের প্রধান নির্বাহী টরস্টেন বেল বিবিসি নিউজকে বলেছেন, সুতরাং সমস্ত দৃঢ় ভবিষ্যদ্বাণীকে 'এক চিমটি লবণ' দিয়ে বিবেচনা করা উচিত।

তিনি আরও বলেন, আমরা এখনও জানি না প্রযুক্তিটি কিভাবে বিকশিত হবে বা কিভাবে সংস্থাগুলো এটিকে একীভূত করবে। 

আবার এর মানে এই নয় যে, এআই আমাদের কাজ করার পদ্ধতিতে ব্যাঘাত ঘটাবে না। তিনি যোগ করেন, তবে আমরা উচ্চ-উৎপাদনশীল কাজ ও সস্তা সেবার মাধ্যমে সম্ভাব্য জীবন-মানের উন্নয়নের দিকেও মনোযোগ দিতে পারি।


একাত্তর/আরবিএস  

প্রযুক্তির জগতে এক নতুন ও নজিরবিহীন ঘটনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। মানুষের মতো অফিস চালানো তো দূরে থাক, এবার কোনো দয়ামায়া না দেখিয়ে নিজের অধীনস্ত এক মানব কর্মচারীকে সরাসরি...
বিজ্ঞানের কাল্পনিক কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাকিং তাণ্ডব চালিয়েছে জনপ্রিয় চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর এক স্বয়ংক্রিয় এআই এজেন্ট। উন্মুক্ত এআই...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে আর্থিক সেবা গ্রহণ, দৈনন্দিন কাজ সম্পাদন ও তথ্যপ্রাপ্তি - সবক্ষেত্রে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মোবাইল ফোন। কৃত্রিম...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর