পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে কিশোরীর আত্মহত্যা

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৬:৫৫ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে এক কিশোরী কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।  

বুধবার (২৯ মার্চ) ভোরে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত কিশোরী শিলা আক্তার (১৬) ওই গ্রামের গামের শহিদুল ইসলামের মেয়ে। 

সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, কামালের পাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে আপেল মাহমুদের সাথে কচুয়া ইউনিয়নের স্কুল পড়ুয়া ওই কিশোরীর বছর তিন আগে বিয়ে হয়। পারিবারিক দ্বন্দ্বের ফলে কিছুদিন আগে তাদের তালাক হয়। তালাকের পর থেকে বাবার বাড়ি থেকেও শুরু হয় মানসিক নির্যাতন। 

আরও পড়ুন: প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কায় নিহত এক

এসআই শাহজাহান আরও জানান, এসব নির্যাতন সহ্য করতে না পেরে বুধবার রাতের কোনো এক সময় কীটনাশক (গ্যাস) ট্যাবলেট খেয়ে নিজ শয়নকক্ষে আত্মহত্যা করে শিলা। সকালে পরিবারের অন্য সদস্যরা ঘরে গিয়ে মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।


একাত্তর/জো

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর