লালবাগে পিকআপের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০২:১৬ পিএম

রাজধানীর লালবাগে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাতে ধানমন্ডি থেকে কামরাঙ্গীরচরে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

জানা গেছে, নিহত সানজিদা আক্তার তামান্না (২৭) নোয়াখালী জেলার সোনাইমুড়ি ওয়াসেটপুর গ্রামের আবু তাহেরের মেয়ে ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বছরের শিক্ষার্থী। 

পুলিশ ও স্বজনরা জানায়, ধানমন্ডি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে (পাঠাও) চড়ে কামরাঙ্গীরচরে বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে লালবাগ বেড়িবাঁধ শামীম গার্মেন্টসের সামনে রাস্তায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে ছিলেন তিনি। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে রাত সোয়া বারোটায় দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ ও দুই বাহনের চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর