ছবিতে বঙ্গবাজারের আগুন

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৭:৩২ পিএম

বঙ্গবাজারের আড়াই হাজারসহ আশপাশের মার্কেটের আরো প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

image


মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ৫ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতিও।

image


আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ভোর ৬টা ১০মিনিটে খবর পায় দমকলকর্মীরা। কিন্তু বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় সাড়ে ছয়ঘণ্টা লাগার পেছনে তিন প্রতিবন্ধকতার কথা বলেছে ফায়ার সার্ভিস।

image


মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

image


এদিকে বঙ্গবাজারের আগুনের ঘটনায় নাশকতা রয়েছে কি না ফায়ার সার্ভিসের তদন্তে উঠে এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

image


দুপুর ৩টার দিকে পুলিশ সদর দপ্তরে সংবাদিকদের সাথে আলাপকালে আব্দুল্লাহ আল মামুন বলেন, বঙ্গবাজারের আগুনের সময় ফায়ার সার্ভিসের সদরদপ্তরে হামলার ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

image


ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, আপনারা দেখেছেন কী অবস্থা, এখানে হাজার হাজার মানুষ। হামলার খবর পেয়ে আমরা সাথে সাথেই গিয়েছি, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

image


বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ ১২ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে এসেছে। তাদের মধ্যে একজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ও চার জনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ফায়ার সার্ভিস কর্মীরা হলেন- মেহেদি হাসান (২৮), রবিউল ইসলাম অন্তর (৩০), আতিকুর রহমান রাজন (৩৫), দিদারুল (৩২) ও বাবুল চক্রবর্তী (৫৮)। তাদের মধ্যে মেহেদিকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

image


আরও পড়ুন: বঙ্গবাজার আগুন: বিকেল পর্যন্ত যা হলো

আহত বাকিরা হলেন, নিলয় (৩৫), শাহিন (৪০), রিপন (৪০), রুবেল (৩২), দুলাল মিয়া (৬০), মো. সুমন মিজি (৪৮) ও মো. সোহেল। তারা বঙ্গবাজারের গার্মেন্টস ব্যবসায়ী। তাদের মধ্যে নিলয়, শাহিন, রিপন ও রুবেলকে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর