আতিয়া মহলে জঙ্গি হামলার তিন অভিযুক্ত খালাস

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৪:২৯ পিএম

ছয় বছর আগে সিলেটের আতিয়া মহলে জঙ্গি হামলায় অভিযুক্ত তিন জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার সিলেটের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ রায় দেন।

গত ১৪ মার্চ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে নুরুল আইনের এ মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছিল। দুপুর ১২ টায় রায় ঘোষণা করেন বিচারক।

অভিযুক্ত তিন জেএমবি সদস্য হলেন- বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার বাইশারীর জহুরুল হক ওরফে জসিমমো. হাসান ও জহরুল হক ওরফে জসিমের স্ত্রী আর্জিনা ওরফে রাজিয়া সুলতানা।

২০১৭ সালের ২৩ মার্চ রাতে থেকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়।

অভিযানে র‌্যাব, পুলিশ, পুলিশের বিশেষ ক্রাইম রেসপন্স টিম (সিআরটি), সেনাবাহিনীর কমান্ডো দল অংশ নেয়। সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন টোয়াইলাইট’ শেষে ভবনের ভেতর থেকে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

সেই সময় অভিযুক্ত আসামীরা অন্য একটি মামলায় চট্টগ্রামে থাকায় সিলেটের এই মামলার সাথে তাদের কোন সম্পৃক্ত না থাকায় আদালত তাদের খালাস দিয়েছেন বলে আইনজীবীরা জানিয়েছেন।

অভিযান চলাকালে আতিয়া মহলের কাছেই বোমা বিস্ফোরণ ঘটে। এতে র‍্যাবের গোয়েন্দা বিভাগের তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, দুই পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছিলেন।

আরও পড়ুন: বঙ্গবাজারের ধ্বংসস্তূপে এখনও ধোঁয়া, ঘটনাস্থলে ১২ ইউনিট

আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শেষে তিনটি মামলা হয়েছিল। মামলার প্রথম দিকে পুলিশ তদন্ত করলেও পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তভার নেয়। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই।

অভিযোগপত্রে এই তিনজনকে অভিযুক্ত করা হয়। পরে ওই বছরই চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক জঙ্গিবিরোধী অভিযানে জহুরুল ও তার স্ত্রী আর্জিনা এবং কুমিল্লার চান্দিনা থেকে মো. হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে ২০১৯ সালের জানুয়ারিতে তাদেরকে আতিয়া মহলের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

 

একাত্তর/আরবি 

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় জঙ্গি হামলার সাত বছর আজ। আদালতে অভিযোগপত্র দাখিলের পাঁচ বছরেও এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। বিচারের দীর্ঘসূত্রিতায় আক্ষেপ জানিয়ে নিহতের স্বজনরা ঘটনায় জড়িতদের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর