'নিউ স্টার্ট' স্থগিত করায় মার্কিন গুপ্তচরবৃত্তি ব্যর্থ হবে: মস্কো

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০২:৪১ পিএম

পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সই করা 'নিউ স্টার্ট' চুক্তি স্থগিত করার মধ্যদিয়ে মস্কো তার নিরাপত্তা নিশ্চিত করার নতুন সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। 

মঙ্গলবার রাশিয়া-২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন, এর ফলে মার্কিন গুপ্তচরবৃত্তি প্রতিহত করা সম্ভব হবে। 

একইসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ধ্বংস করার জন্য ওয়াশিংটন দায়ি।  

নিউ স্টার্ট চুক্তি স্থগিত করে আমরা বাড়তি কিছু নিরাপত্তা সুবিধা অর্জন করেছি, উল্লেখ করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সামরিক তথ্য জানতে নানা রকম চ্যানেল ব্যবহার করে। কিন্তু এই চুক্তি স্থগিত করার ফলে যুক্তরাষ্ট্রের পরিদর্শন সুবিধা বন্ধ হয়ে গেছে, তারা আর তথ্য হাতিয়ে নিতে পারবে না।

image

আরও পড়ুন: আগুনের ঝুঁকিতে গাউসিয়া, জানালো পরিদর্শন দল

সের্গেই রিয়াবকভ আরও বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার বর্তমান সম্পর্ককে এক কথায় ‘পতন’ বলা যায়। দুই দেশের সম্পর্ক ধ্বংস হয়ে গেছে এবং এজন্য যুক্তরাষ্ট্র দায়ি।

এর আগে ২০২২ সালের ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া নিউ স্টার্ট চুক্তি স্থগিত করে। এর ফলে মার্কিন পরিদর্শকরা রাশিয়ার কোনো পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবে না। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে রাশিয়া এই ব্যবস্থা নেয়।


একাত্তর/আরবিএস  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর