ঈদ ঘিরে ব্যস্ত সেমাই কারিগররা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১১:৫৫ এএম

ঈদকে ঘিরে ব্যস্ত রাজবাড়ীর বিসিক শিল্প নগরীর সেমাই কারখানার কারিগররা। এখানকার সেমাই স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন পাইকারি বাজারে। সেমাইয়ের গুণগত মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করছেন মিল মালিক ও বিসিক কর্মকর্তারা।

ঈদ এলেই বাড়ে ব্যস্ততা, দম ফেলার সময় থাকে না রাজবাড়ীর বিসিক শিল্প নগরীর সেমাই কারিগরদের। এবারও বিভিন্ন পাইকারি বাজারে সেমাই পৌঁছে দিতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেমাই তৈরি করছেন তারা। 

সেমাই তৈরির কারিগররা জানান, করোনার কারণে ব্যবসায়ে ক্ষতি হয়েছে তাদের। এবার সুযোগ থাকলেও আটা-ময়দার দাম বৃদ্ধি পাওয়ায় তারা উৎপাদন কমিয়েছেন।

প্রথমে নিজস্ব মিলে তৈরি ময়দা থেকে সেমাই বানানো হয়। এরপর সেগুলো রোদে শুকিয়ে ও ভেজে প্যাকেট করা হয়। এই পুরো প্রক্রিয়ায় বিভিন্ন স্তরে প্রতিদিন কাজ করেন দুইশোরো বেশি শ্রমিক।

সেমাই তৈরির কারিগররা জানান, অনেকের স্থানীয় ময়দার মিল রয়েছে। যেখান থেকে ময়দা বা আটা সংগ্রহ করে তারা সেমাই তৈরি করেন। এরপর এর গুণগত মান বজায় রাখতে তৎক্ষণাৎ প্যাকেটজাত করা হয়।

বিসিক কর্তৃপক্ষ জানায়, রাজবাড়ীর সেমাইয়ের গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাইকারি বাজারে সরবরাহ করা হয়। আর গুণগত মান ঠিক রাখতে মিল মালিকদের কড়া নির্দেশ দেয়া হয়েছে।

রাজবাড়ীর বিসিক শিল্প নগরীর দ্বীন ফুড প্রোডাক্টসের মালিক ও নারী উদ্যোক্তা মেহেরা নিগার পারভীন জানান, কর্মচারীদের আমরা শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত করার চেষ্টা করি।

আরও পড়ুন: বেহাল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট

রাজবাড়ীর বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস বলেন, সেমাই প্রতিষ্ঠানগুলোকে গুণগত মান নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। বিসিক শিল্প নগরীতে চারটি সেমাই কারখানায় প্রতিদিন তৈরি হয় দুই টন সেমাই।

একাত্তর/আরএ

রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর