সিরিয়ার রকেটের জবাবে ইসরাইলের পাল্টা কামান হামলা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১০:৩৩ এএম

সিরিয়ার ভূখণ্ড থেকে উত্তর ইসরাইলের দিকে বেশ কয়েকটি রকেট ছোড়ার পর সিরিয়ার ওপর আর্টিলারি হামলা শুরু করার কথা জানিয়েছে ইসরাইল। 

গাজা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরসহ একাধিক ফ্রন্টে সহিংসতা বাড়ার সাথে সাথে রোববার ভোরের দিকে এ আন্তঃসীমান্ত পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজাজিরা। 

তবে এ ব্যাপারে সিরিয়া সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সিরিয়ান রকেট লঞ্চারের বিরুদ্ধে কামান এবং একটি ড্রোন হামলা চালিয়েছে।

রোববার ভোররাতে সিরিয়ার ভূখণ্ড থেকে দুই রাউন্ড রকেট ছোড়া হয় বলে এতে বলা হয়েছে। প্রথমটিতে তিনটি রকেট ছিল, যার একটি ইসরাইল-অধিভুক্ত গোলান মালভূমির একটি মাঠে অবতরণ করে।

দ্বিতীয় উৎক্ষেপণে তিনটি রকেট ছোঁড়া হলে উত্তর ইসরাইলে সাইরেন বাজানো হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

লেবাননভিত্তিক আল মায়াদিন টিভি জানিয়েছে, রকেট উৎক্ষেপণের দাবি করেছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র সজ্জিত যুক্তরাষ্ট্রের সাবমেরিন

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি পুলিশের অভিযানের ফলে ইসরাইলি-ফিলিস্তিনি উত্তেজনা বৃদ্ধির পটভূমিতে সিরিয়া থেকে রকেট ফায়ারের এই ঘটনা ঘটলো। 

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট পাসওভারের সময়কালের জন্য অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জন্য ইস্রায়েলে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। 


একাত্তর/এসজে

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর