মানবিক সহায়তা চেয়ে মোদিকে জেলেনস্কির চিঠি

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৮:৪৩ পিএম

অতিরিক্ত মানবিক সহায়তা চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

চিঠিটি ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা ভারতের উপ-পররাষ্ট্রমন্ত্রী মীনাক্ষী লেখির কাছে হস্তান্তর করেন। খবর: ইন্ডিয়া টুডে।

রোববার থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথম ইউক্রেনীয় মন্ত্রী হিসেবে দিল্লি সফর করছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী জাপারোভা। 

চিঠিতে ওষুধসহ চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম পাঠানোর অনুরোধ জানান জেলেনস্কি।

কিয়েভের জন্য মানবিক সহায়তাই নয়, রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেনের অবকাঠামো নতুন করে পুনর্গঠনের জন্য ভারতীয় বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসারও অনুরোধ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার নতুন সুযোগ এসেছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। এক টুইট বার্তায় ইউক্রেনকে মানবিক সহায়তার বিষয়ে আশ্বস্ত করেছেন মীনাক্ষী।

ভারতে আগামী সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে জেলেনস্কির অংশগ্রহণের কথা রয়েছে। তবে এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: ইউক্রেনীয় সেনাকে শিরচ্ছেদের অভিযোগ রুশদের বিরুদ্ধে

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রথমদিকে দেশটিতে জেলেনস্কির সরকারকে মানবিক সহায়তা পাঠায় ভারত। মিত্র রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে জোরালো অবস্থান না নিলেও আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে আসছে দেশটি।


একাত্তর/জো

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর