নোয়াখালীতে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০১:০৬ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে তিন রাস্তার মোড় সংলগ্ন ভিটিতে পাওয়া যায় এক যুবকের রক্তাক্ত লাশ।  

নিহত শাহাদাত হোসেন (২৮) উপজেলার জয়াগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বকস আলী জমাদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।  

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাহুতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে কয়েকজন পথচারী নারী উপজেলার মাহুতলা এলাকার তিন রাস্তার মোড় সংলগ্ন বাবুলের ভিটির উপর শাহাদাতের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তারা বিষয়টি স্থানীয় নারী ইউপি সদস্যকে অবহিত করে। 

খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

স্থানীয়রা জানায়, মৃতদেহের শরীরে ধুলাবালি মিশানো এবং অসংখ্য রক্তাক্ত জখমের চিহ্ন, হাঁটুতে রক্তাক্ত দাগ, বাম চোখে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গতরাতে কেউ তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যায়। লোকটি এলাকার চিহ্নিত চোর হিসাবে পরিচিত ছিলো। স্থানীয়রা তার  কর্মকান্ডে অতিষ্ঠ ছিল বলে জানান স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ উল্যা।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এখনো হত্যাকান্ডের সঠিক কোনো কারণ জানা যায়নি। তবে হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   


একাত্তর/এআর

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর