নিভল আগুন, খুলেছে নিউ মার্কেট

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০২:০০ পিএম

প্রায় ২৭ ঘন্টা পর নিউজ সুপার মার্কেটের আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আর একদিন বন্ধ থাকার পর রোববার থেকে খুলে দেয়া হয়েছে নিউ মার্কেট।

এদিকে শনিবারের আগুনে নিউ সুপার মার্কেটের তিনতলার ২৫০টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুখপাত্র শাহাজাহান শিকদার বলেন, নিউ সুপার মার্কেটের আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে রোববার সকাল ৯টায়।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর খবর পায় ফায়ার সার্ভিস। সাড়ে তিন ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হতে থাকে। আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে প্রায় ২৭ ঘন্টা লেগে যায়।

নিউ সুপার মার্কেটে প্রায় ১২০০’র মতো দোকান রয়েছে। এরমধ্যে তিনতলার একাংশের ২৫০টি দোকানের মালামাল সবই পুড়ে গেছে।

এছাড়া নিচতলার কিছু দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আগুনে পুরো মার্কেটটি ধ্বংস স্তূপে রূপ নেয়। বিদ্যুৎ সংযোগ ও অন্যান্য সুবিধা না থাকায় মার্কেটটি বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ করে দেয়া হয় আশেপাশের দোকানপাটও।

আরও পড়ুন: আগুনের ঝুঁকিতে চট্টগ্রামের ১২০০ মার্কেট

আগুন লাগার পর নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে রাতের মধ্যে বিদ্যুৎ সংযোগ ঠিক হয়ে যাওয়ায় রোববার থেকে নিউমার্কেটসহ পাশের আরো তিনটি মার্কেট খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়েছেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

এদিকে আগুনের কারণ খতিয়ে দেখতে কাজ করছে তদন্ত কমিটি। রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি একটি দল। তারা পোড়া ধ্বংস স্তূপ থেকে আলামত সংগ্রহ করেন।

 

একাত্তর/আরবি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর