ফতুল্লায় হাজার বোতল ফেনসিডিলসহ তরুণ গ্রেপ্তার

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০১:৫৩ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকা থেকে এক হাজার ছয় বোতল ফেনসিডিলসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

সোমবার সকালে র‍্যাব-১১’র সিপিসি-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

র‍্যাব-১১ অধিনায়ক জানান, গোপন খবরের ভিত্তিতে নারায়ণগঞ্জের রামারবাগ এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে এক হাজার ছয় বোতল ফেনসিডিলসহ নূর ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

লে. কর্নেল তানভীর আরও জানান, একটি চক্র সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন ধরে ট্রাক, পিকআপসহ অন্যান্য যানবাহন ব্যবহার করে বিভিন্ন ধরণের পণ্যদ্রব্য পরিবহনের আড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরবর্তীতে তারা এসব মাদকদ্রব্য নারায়ণগঞ্জ ও ঢাকাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে সরবরাহ করে থাকে। 

আরও পড়ুন: ধামরাইয়ে ভুট্টার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

আসন্ন ঈদ-উল-ফিতরকে উপলক্ষ করে চক্রটি এই বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় সরবরাহের জন্য নিয়ে আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলেও জানান র‍্যাব-১১ অধিনায়ক।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর