ল্যাভরভের লাতিন আমেরিকা সফর শুরু, ব্রাজিলে লুলার সাথে বৈঠক

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১০:৪৪ এএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার সঙ্গে বৈঠক করেছেন।

ইউক্রেনে মার্কিন প্রতিরক্ষা সহায়তা নিয়ে দক্ষিণ আমেরিকান এই নেতার মন্তব্যে যুক্তরাষ্ট্রের সমালোচনার মধ্যেই ব্রাজিলে সোমবার ল্যাভরভ ও লুলার এ বৈঠক অনুষ্ঠিত হলো।

সম্প্রতি চীন ও সংযুক্ত আরব আমিরাত সফরকালে লুলা ইউক্রেন যুদ্ধকে উৎসাহিত করার জন্যে যুক্তরাষ্ট্রকে দায়ী এবং পশ্চিমাদের সমালোচনা করেন।

একইসঙ্গে তিনি শান্তি আলোচনা শুরুর জন্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতি আহ্বান জানান।

সার্গেই ল্যাভরভ শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দেয়ায় লুলাকে ধন্যবাদ জানান।

কিন্তু যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ব্রাজিল বাস্তবতার দিকে না তাকিয়ে রুশ-চীনা প্রচারণাকেই তোতা পাখির মতো আওড়িয়ে যাচ্ছে।

উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় ব্রাজিল যোগ দেয়নি।এছাড়া ইউক্রেনে অস্ত্র সরবরাহের অনুরোধও প্রত্যাখ্যান করেছে।

এদিকে চীন সফরে যাওয়ার আগে লুলা যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্যে কয়েকটি দেশ নিয়ে একটি গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছিলেন।

image

আরও পড়ুন: নিউইয়র্কে চীনের 'গোপন পুলিশ স্টেশন', গ্রেপ্তার দুই

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরার সঙ্গে বৈঠকের পর ল্যাভরভ বলেছেন, ইউক্রেন পরিস্থিতি নিয়ে স্পষ্ট ধারনার জন্যে আমরা ব্রাজিলিয়ান বন্ধুদের প্রতি কৃতজ্ঞ। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে অবদান রাখার ইচ্ছে ব্যক্ত করার কারনেও আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

ল্যাভরভ আরও বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সংঘাত নিরসনে আগ্রহী।

ব্রাজিলে আসার মধ্যদিয়ে ল্যাভরভ তার সপ্তাহব্যাপী ল্যাটিন আমেরিকা সফর শুরু করেছেন। এর পর তার ভেনিজুয়েলা, নিকারাগুয়া ও কিউবা যাওয়ার কথা রয়েছে। এসব দেশের বামপন্থী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরি সম্পর্ক বিদ্যমান।


একাত্তর/আরবিএস   

বিশ্বের অন্যতম শীর্ষ বিপজ্জনক ও আলোড়ন সৃষ্টিকারী হ্যাকার গোষ্ঠী ‘শাইনিহান্টার্স’ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ডেটাবেজে থাবা বসিয়ে বাগিয়ে নিয়েছে গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা ও...
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর