জয়পুরহাটে সাড়ে তিন লাখ টাকার জাল নোটসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০২:০৭ পিএম

জয়পুরহাট সদরে তিন লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার ভোরে র‍্যাবের একটি দল তেতুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। 

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার নাকুরিয়া গ্রামের রিমন (২৭) ও একই গ্রামের রনি (৩০)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে জয়পুরহাট সদর উপজেলার তেতুলতলী এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।

আরও পড়ুন: পদ্মায় ফেরিতে বাইক পারাপার শুরু

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত। ঈদ উল ফিতরকে সামনে রেখে এসব জাল টাকা লাখে ১২ হাজার টাকা মূল্যে কিনে এনে ব্যাংকের টাকার বান্ডিলের মধ্যে ও বিভিন্ন বিপণী বিতানে কৌশলে চালিয়ে দিতো বলে স্বীকার করেছেন তারা। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/এসজে

জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৫৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।
জয়পুরহাটে যুবদলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে এই হত্যার কারণ পারিবারিক কলহ বলে ধারণা করলেও পুলিশ বলছে তদন্তের আগে নিশ্চিত তা নিশ্চিত নয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর