ঢাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত অনুভূত

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১০:২৩ পিএম

সারাদেশের মতো ঢাকাও এখন প্রখর রোদে উত্তপ্ত। কংক্রিটের এই শহরে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি তাপমাত্রা থাকলেও অনুভূত হচ্ছে ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 

আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, অপরিকল্পিত ইট-কংক্রিটের নগরে গাছপালা ও জলাধার কমে যাওয়ায় গরম দিন দিন তীব্র হচ্ছে। দিনের তাপ দ্রুত বের না হওয়ায় রাতেও থাকছে গরম থাকছে। জলাভূমি কিংবা সবুজ কমে যাওয়ায় ঢাকার কিছু এলাকা স্বাভাবিকের চেয়ে বেশি উত্তপ্ত হয়ে পড়ছে।  

কেন এমন হচ্ছে তা যাচাই করতে, গাছে ঘেরা শেরে বাংলা নগরের কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের কাছে তাপমাত্রা পরিমাপ করা হয়। সেখানে তাপমাত্রা যখন ৩৫ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে আগাঁরগায়ে ৩৯ আর তেজগাঁয়ে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। 

image


গ্রিনবুডের চিফ এক্সিকিউটিভ অফিসার সাঈদ তাসনিম মাহমুদ বলেন, রাজধানীতে সবুজ কমে গিয়ে এখন কংক্রিট বেশি। দিনের বেলা সূর্য কিরণ কংক্রিটের জঞ্জালে শোষিত হয়ে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। একই সঙ্গে এবছর দখিণা বাতাসও কম। সবমিলিয়ে এতো তীব্র গরম অনূভুত হচ্ছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, রাজধানীতে পুকুর-জলাশয় ভরাট করে, গাছ কেটে ভবন ও অবকাঠামো নির্মাণ করায় গরম বেড়েই চলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এর থেকে বাঁচতে জলাশয়, গাছপালা রক্ষার বিকল্প নেই। 

তিনি বলেন, কংক্রিটের ভবন থেকে তাপ দ্রুত বের না হওয়ায় রাতের বেলাতেও গরমের অনুভূতি থাকছে দিনের মতোই।

image


আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী- ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

রোববার (১৬ এপ্রিল) ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক পাঁচ ডিগ্রি সেলিসিয়াস। এর আগে শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর তাপমাত্রা ছিল ৪০ দশমিক চার ডিগ্রি।

আরও পড়ুন: ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের তথ‌্যানুযায়ী- ১৯৬০ সালে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। এরপর ১৯৬৫ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

এদিকে তীব্র গরমে বেশি ভোগান্তিতে পড়েছেন মাঠ-ঘাটে কাজ করা শ্রমজীবী মানুষ। কাঠফাঁটা রোদে দুর্ভোগ পোহচ্ছে বয়স্ক ও শিশুরাও।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর