বিরল সূর্যগ্রহণ আজ

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০২:২৫ পিএম

বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আজ ২০ এপ্রিল। এটি হবে বিরল সূর্যগ্রহণ। কেননা এ গ্রহণের রয়েছে বিশেষত্ব। একে বলা হচ্ছে হাইব্রিড সূর্যগ্রহণ যা ১০০ বছরে দেখা যায় একবারই।

২০২৩ সালে মোট চারটি গ্রহণ হবে, যার মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রহণ। ১৮ মাস পরপর একটি করে সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ হয়। এ সময় সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় চাঁদ। 

সূর্যের নানারকমের গ্রহণ হয়। কখনো আংশিক ঢাকা পড়ে সূর্য। কখনো পুরোপুরি ঢাকা পড়ে যায় সূর্য। আবার কখনো বলয়গ্রাস হয়, যা পরিচিত ‘রিং অফ ফায়ার’। আর যদি তিন রকমই গ্রহণ একসঙ্গে ঘটে, তখন তাকে বলে হাইব্রিড গ্রহণ।

বৃহস্পতিবার হতে যাচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ। দ্বিতীয়টি হবে ১৪ অক্টোবর। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে ৫ মে। এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণটি ২৮ অক্টোবর দৃশ্যমান হবে।

ক্যালেন্ডার অনুসারে, আজ সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৭টা ৩৪ মিনিট। শেষ হবে দুপুর ১২টা ৫৯ মিনিট।


একাত্তর/এআর

১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
মহাকাশে নতুন ইতিহাস গড়লো নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখালো মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান।
বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো পৃথিবী। উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে মহাজাগতিক এই দৃশ্য সরাসরি দেখা যাচ্ছে।
বিরল এক মহাজাগতিক বিষ্ময়ের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীর শত কোটি মানুষ।  বছরের প্রথম বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব। সোমবার সূর্য ও পৃথিবীর মধ্যকার কক্ষপথে চাঁদের আগমনে সেটির ছায়ায়...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর