যুবলীগ নেতা জেমের মরদেহ নিয়ে মিছিল, সড়ক অবরোধ

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০৮:৫৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে তার মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে প্রায় এক ঘণ্টা সোনামসজিদ-রাজশাহী সড়কের শান্তিমোড়ে রাস্তা অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। 

এসময় বাঁশ দিয়ে যানবাহনের গতিরোধ করে নেতাকর্মীরা গোলচক্করে অবস্থান নেয়। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের অনুরোধে সড়ক থেকে সরে যান তারা।

পরে দুপুর তিনটায় জেলা শহরের ওয়ালটন মোড়ে নাহালা ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের এই সংসদ সদস্য দাবি করেন, সদর উপজেলার ১০ জনকে হত্যার তালিকা করা হয়েছে। এরই অংশ হিসেবে সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে হত্যা করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, রাজনৈতিক কোন্দলে নয় বরং ব্যক্তিগত প্রভাব বিস্তার করতেই যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। জেলা আওয়ামীলীগে বিভক্তি সৃষ্টি করতেই এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, দলে বিভক্তি ছড়াতে গত ১০ দিনের মধ্যে তিনটি হত্যাকাণ্ড ঘটিয়েছে সন্ত্রাসীরা। যারা এসব হত্যা করেছে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদেরকে আটক করছে না। হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তারা নাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কোন ভূমিকা রাখতে পারছে না। এসময় এসব বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এর আগে, দুপুর একটার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট সদর আধুনিক হাসপাতাল মর্গ থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ বুঝে নিয়ে জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে জেলা শহরের বিভিন্ন সড়কে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে বেলা পৌনে তিনটার দিকে জেলা শহরের ফকিরপাড়া ঈদগাহ ময়দানে প্রথম, নয়াগোলায় দ্বিতীয় ও তার জন্মস্থান শিবগঞ্জ পৌরসভার মর্দানায় তৃতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় তাকে।

আরও পড়ুন: খোপে ঢুকে সাত মুরগী সাবাড়ের পর অজগর আটক

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, জেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর খাইরুল আলম জেমকে কুপিয়ে হত্যার ঘটনায় বুধবার রাতে দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করছে না পুলিশ। রাজনৈতিক কোন্দলের জেরে প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড চালিয়েছে বলেও জানান তিনি।   


একাত্তর/জো

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর