শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় খেয়ানৌকা ডুবে কিশোরী নিখোঁজ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৭:০১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেয়া পারাপারের সময় শীতলক্ষ্যা নদীতে পাথর বোঝাই জাহাজের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে এক কিশোরী নিখোঁজ হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার বানিয়াদী এলাকায় শীতলক্ষ্যা নদীতে ঘটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোরী ওশানা আক্তার (১২) বানিয়াদী পোরাবো এলাকার আবু সাঈদের মেয়ে ও স্থানীয় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

নিখোঁজ ওশানার মামা লিখন জানান, দুপুর আড়াইটার দিকে তারা পরিবার-পরিজন মিলে বেড়াতে যাবার জন্য বাড়ি থেকে রওয়ানা হন। শীতলক্ষ্যা নদীর বানিয়াদী খেয়াঘাটে নৌকা পারাপারের সময় নদীর মাঝপথে এমভি ওমর সাদিয়া নামক একটি পাথর বোঝাই জাহাজ তাদের নৌকায় ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকাতে থাকা মাঝিসহ ১০ জনের মধ্যে ৯ জনকে অন্য নৌকার মাঝিরা উদ্ধার করলেও ওশানাকে খুঁজে পাওয়া যায়নি। 

আরও পড়ুন: কলাপাড়ায় গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

ইছাপুরা নৌ-পুলিশের ইনচার্জ এসআই মাহাবুব জানান, ৯৯৯ এর মাধ্যমে নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থল থেকে জাহাজের সুকানিসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জাহাজটিও জব্দ করা হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর