২৪ ঘণ্টায় সাতজনের করোনা শনাক্ত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৬:০৯ পিএম

২৪ ঘণ্টায় দেশে সাত করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশে।

গতদিন ১১ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো শূন্য দশমিক ৯৯ শতাংশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ১ হাজার ৫৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৮ হাজার ১৯২ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১০ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ৫ হাজার ৬৩১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: নওগাঁয় বাস-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৬১ হাজার ৮৪৯ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৫৩৩ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৬৮ কোটি ৬৮ লাখ ১৯ হাজার ৮৬৯ জন।


একাত্তর/আরএ

এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর