শিবগঞ্জে আমবাগানে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু, দুইজন আহত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৮:২০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু ও আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও শরৎনগর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালনগর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. শাহিন আলী (১৩) এবং শরৎনগর গ্রামের মো. হারুন আলীর ছেলে অসিম (১২)। বজ্রপাতের ঘটনায় আহতরা হলেন লছমানপুর গ্রামের রোজবুল ইসলামের ছেলে মো. নয়ন (১৩) ও গোপালনগর গ্রামের কাশেদের ছেলে মো. সরোয়ার (১৫)।

শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম জানান, দুপুরে তার ইউনিয়নের শরৎনগর ও গোপালনগরে কয়েকজন শিশু আমবাগানের আমে ব্যাগিং করছিল। দুপুর আড়াইটার দিকে বজ্রপাত হলে গোপালনগরে শিশু শাহিন এবং শরৎনগরে শিশু অসিম মারা যায়। এছাড়াও গোপালনগরের ঘটনায় দুই শিশু নয়ন ও সারোয়ারকে আহত অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছে স্থানীয়রা।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় তিন গ্রেপ্তার

ঘটনার সত্যতা স্বীকার করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুদের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেয়া হয়েছে।


একাত্তর/জো

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর