চট্টগ্রামে টায়ারের গুদামের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০৪:১০ পিএম

টানা দেড় ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের দেওয়ানহাটে টায়ারের গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নির্বাপণে অংশ নেয় তিনটি ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট। 

শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে আগুন নেভানো হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা।

তিনি বলেন, শনিবার দুপুর পৌনে একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়। আগুন নেভাতে পানি ছিটানোর পাশাপাশি কেমিক্যাল ফোম ব্যবহার করা হয়। 

তবে গুদামটিতে কোনও বিদ্যুৎ সংযোগ না থাকায় আগুন কীভাবে লেগেছে তা তদন্ত করে পরে জানানো হবে জানান ফায়ারের এই কর্মকর্তা। আগুনে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

আরও পড়ুন: ফরিদপুরে অটোরিকশাচালক হত্যায় একজন আটক

এদিকে, আগুন লাগার ফলে কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন সময়মতো স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়ে।  

তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম। 


একাত্তর/এসজে

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর