বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত অজয়

আপডেট : ০৫ মে ২০২৩, ১১:৫৭ এএম

মাস্টারকার্ডের সাবেক সিইও অজয় বাঙ্গাকে পাঁচ বছর মেয়াদে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচন করেছে বিশ্ব ব্যাংকের ২৫ সদস্যের নির্বাহী বোর্ড। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে বসলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা। মনোনয়নের সময় এই পদে অন্য কারও নাম না আসায় আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট থাকবেন তিনি।

অজয় বাঙ্গার জন্ম ভারতের পুনেতে। বাবা হরভজন সিং বাঙ্গা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। ২০১০ সালে মাস্টারকার্ডের সিইও হন বাঙ্গা। এর আগে নেসলে, পেপসির মতো সংস্থার দায়িত্বে ছিলেন তিনি।

আগামী ২ জুন থেকে অজয় বাঙ্গার কার্যকাল শুরু হবে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংকটি। জলবায়ু পরিবর্তন ও বিশ্ব অর্থনীতিতে চলমান সঙ্কটের সময়ে তার হাতে এই গুরুদায়িত্ব তুলে দেওয়া হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে অজয় বাঙ্গাকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বাঙ্গার মনোনয়নকে সমর্থন জানিয়েছিল ভারত, কেনিয়া, ঘানা ও বাংলাদেশ। জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠকে ফ্রান্স এবং জার্মানির প্রতিনিধিরাও বাঙ্গার ভূয়সী প্রশংসা করেছেন।


একাত্তর/এআর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
আমেরিকার তীব্র চাপ এবং অন্যায্য দাবির মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই নতিস্বীকার করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা...
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ আনুগত্যের শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার এক বিশেষ বার্তায় প্রেসিডেন্ট এই...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর