পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

আপডেট : ০৯ মে ২০২৩, ০৭:২৬ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আর্থিক অপরাধ সংক্রান্ত জাতীয় ব্যুরো (এনএবি) গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় দেশটির আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স। খবর: জিও নিউজ।

আদালত চত্বরে পৌঁছার পর রেঞ্জার্স সদস্যরা ইমরান খানের গাড়ি ঘিরে ফেলে বলে জানিয়েছেন ইমরানের ব্যক্তিগত সহকারী ফাওয়াদ চৌধুরী।

ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. আকবার নাসির খান ইমরানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অফিসিয়াল টুইটারে ইমরান খানকে রেঞ্জার্স সদস্য কর্তৃক গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, রেঞ্জার্স সদস্যরা পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে অপহরণ করেছে। 

পাকিস্তানের সাহসী জনতাকে বেরিয়ে এসে দেশরক্ষার আহ্বানও জানানো হয় পিটিআইয়ের ওই টুইটার পোস্টে।

টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ইমরান খান তার নামে দায়ের করা কয়েকটি মামলায় জামিন নিতে আদালতে হাজির হয়েছিলেন। এসময় সাবেক একটি কালো রঙের গাড়িতে তাকে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আল-কাদির ট্রাস্ট মামলা

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং অন্যান্য পিটিআই নেতাদের সঙ্গে পিটিআই সরকার এবং একটি সম্পত্তি টাইকুনের মধ্যে একটি মীমাংসা নিয়ে এনএবি তদন্ত করবে, যা জাতীয় কোষাগারের ১৯০ মিলিয়ন পাউন্ডের ক্ষতি করেছে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, ইমরান এবং অন্যান্য অভিযুক্তরা ৫০ বিলিয়ন পাকিস্তানি রুপি সমন্বয় করেছেন। সেই সময় ১৯০ মিলিয়ন পাউন্ড ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) সরকারের কাছে পাঠিয়েছিল।

তাদের বিরুদ্ধে আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সোহাওয়ার মৌজা বাকরালায় ৪৫৮ কানালের বেশি জমির অযৌক্তিক সুবিধা পাওয়ারও অভিযোগ রয়েছে।


একাত্তর/জো 


সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর