স্কুলছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে হুমকি, তরুণ গ্রেপ্তার

আপডেট : ০৯ মে ২০২৩, ০৭:৫৮ পিএম

রাজবাড়ীতে মোবাইল ফোনে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীর গোসলের ছবি ও ভিডিও ধারণ করে হুমকি দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার তাকে গ্রেপ্তারের পর দুপুরে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. সাজেদুল ইসলাম সাচ্চু মোল্লা (২৬) রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া এলাকার মোঃ শাহজাহান মোল্লার ছেলে।

পুলিশ জানায়, সপ্তম শ্রেণীর এক ছাত্রীর গোসলের ছবি ও ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে এবং তাকে কু-প্রস্তাব দেন সাচ্চু মোল্লা। তার কু-প্রস্তাবে রাজি না হলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন তিনি।  ভুক্তভোগী কিশোরী তার মা-বাবার কাছে ঘটনার বিষয়টি জানালে তার মা রাজবাড়ী থানায় সাচ্চু মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: চাটখিলে একনলা বন্দুক ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, ভুক্তভোগী স্কুলছাত্রীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করা হয়। ওই মামলায় এসআই মাহবুব ফোর্স নিয়ে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে এবং দুপুরে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়।    


একাত্তর/জো

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর