সন্ধ্যার মধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মোখা

আপডেট : ১১ মে ২০২৩, ০৯:২৫ পিএম

গভীর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোখা সন্ধ্যার মধ্যে প্রবল এবং শুক্রবার অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান।

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের তিনি বলেন, আজ মধ্যরাত নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড় এবং আগামীকাল সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা রয়েছে।

সাধারণত লঘুচাপ সৃষ্টি হবার চার থেকে পাঁচদিনের মধ্যে সামুদ্রিক ঝড় উপকূলে আঘাত হানে। তবে ঘূর্ণিঝড় মোখা প্রায় ছয়দিন সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে শক্তি সঞ্চার করবে। তাই এটি শুক্রবার অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। যদিও উপকূলের কাছাকাছি এসে কিছু শক্তি হারাবে বলে মনে করছে আবহাওয়া কর্মকর্তা আজিজুর রহমান।  

তিনি বলেন, উপকূল অতিক্রম করার সময় অতি প্রবল ঘূর্ণিঝড়ের তীব্রতা কিছুটা কমে আসবে।  

সাগর উত্তাল হবার তিনদিন পর বাতাসের গতি আর মেঘ সঞ্চার করে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বৃহস্পতিবার ভোরে। এখন এর কেন্দ্রের চারপাশে বাতাসে ঘূর্ণন গতি প্রতি ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। 

বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল বাংলাদেশ উপকূল থেকে ১২০০ কিলোমিটার দূরে এবং ধাবিত হচ্ছিল ভারতের উড়িষ্যা রাজ্যের দিকে।  

এখন পর্যন্ত ঝড়টি তার পশ্চিম দিকে অর্থাৎ ভারতের উড়িষ্যার দিকে অগ্রসর হলেও শুক্রবার সকালে বাঁক নিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দিকে এগিয়ে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে ক্ষতির আশঙ্কা রয়েছে কক্সবাজার, টেকনাফ ও নোয়াখালীর উপকূলে। 

আজিজুর রহমান বলেন, মোখার গতিপথ এখনো ভারতের দিকে থাকলেও শুক্রবার বাঁক নিয়ে এটি বাংলাদেশ-মিয়ানমারের দিকে অগ্রসর হবে। রোববার এটি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়টির এগুনোর গতি বারবার কমবেশি হচ্ছে জানিয়ে তিনি বলেন, কখন আঘাত হানবে সেই অনিশ্চয়তা এখনো রয়েছে। 

‘অনিশ্চয়তা এখনো রয়ে গেছে এজন্য যে, ধাবিত হওয়ার গতি কখনো কমে যাচ্ছে আবার কখনো বেড়ে যাচ্ছে।’ 

তবে এখন যে গতিতে এগুচ্ছে তাতে রোববার সকাল থেকে দুপুরের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে বলেও জানান আজিজুর রহমান। 

বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করলে চট্টগ্রাম, কক্সবাজারসহ উপকূলীয় জেলাগুলোতে ক্ষয়ক্ষতির আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি।

আরও খবর: সাত নভেম্বর কর্ণেল হুদা হত্যার বিচার চেয়ে মামলা

ঝড়ের প্রভাবে শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হবে দেশের দক্ষিণাঞ্চলে। আর শনিবার সারাদেশেই বিচ্ছিন্ন বৃষ্টিপাতে কমতে পারে তাপমাত্রা।  উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রচুর বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের ফলে নিচু এলাকা প্লাবিত হতে। 


একাত্তর/আরবি

বঙ্গোপসাগরে সৃষ্টি হবার পর ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘দানা’। বর্তমানে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে সাড়ে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১২০ টন জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সহায়তা পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে নৌ বাহিনীকে। এই...
ঢাকার মা‌র্কিন দূতাবাস ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দি‌তে প্রস্তুতির কথা জা‌নি‌য়ে‌ছে।সোমবার দূতাবাস তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌ক পেজে দেওয়া এক পো‌স্টে এ তথ্য জা‌নায়।ফেসবুকের ওই পোস্টে বলা...
ঘূর্ণিঝড় মোখায় দেশের যেসব এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্রুতই সেগুলো মেরামতের কাজ শুরু হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে জানমালের ব্যাপক...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর