ফারুক অভিনীত জনপ্রিয় যত সিনেমা

আপডেট : ১৬ মে ২০২৩, ১২:২০ পিএম

স্বাধীনতার পর বাংলাদেশের চলচ্চিত্র যাদের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল, তাদের মধ্য অন্যতম ছিলেন অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক।

‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার অভিষেকের পর বহু দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছিলেন এ অভিনেতা। 

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আবার তোরা মানুষ হ’ এবং ‘আলোর মিছিল’ চলচ্চিত্র দুটিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন। 

এরপর ১৯৭৫ সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত সুজন সখী ও লাঠিয়াল নামে দু'টি ব্যবসাসফল ও আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে চলে আসেন ফারুক। 

সুজন সখীতে কবরী এবং লাঠিয়ালে ববিতার সঙ্গে জুটি বাঁধেন। আলোচিত এই দুই অভিনেত্রীর সঙ্গে আরও অনেক সিনেমাতে ফারুককে দেখা গেছে।   

লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্র অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি।  

এর পরের বছর ১৯৭৬ সালে মুক্তি পায় মাটির মায়া ও নয়নমনি। চলচ্চিত্র দু'টি বিভিন্ন বিভাগে জাতীয় পুরস্কার পায়। নয়নমনি সিনেমায় ববিতার সাথে তার রসায়ন মুগ্ধ করে সিনেপ্রেমীদের। 

শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে ১৯৭৭ সালে নির্মিত সারেং বৌ ও আমজাদ হোসেন পরিচালিত গোলাপী এখন ট্রেনে চলচ্চিত্রে অভিনয় করেন ফারুক। 

১৯৭৯ সালে তার অভিনীত দিন যায় কথা থাকে, কথা দিলাম, মাটির পুতুল, সাহেব, ছোট মা, এতিম, ঘরজামাই চলচ্চিত্রগুলো ব্যবসাসফল হয়।

image


১৯৮০ সালে সখী তুমি কার চলচ্চিত্রে শাবানার বিপরীতে শহুরে ধনী যুবকের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন ফারুক। ১৯৮৭ সালে 'মিয়া ভাই' চলচ্চিত্রের সাফল্যের পর তিনি চলচ্চিত্রাঙ্গনে ‘মিয়াভাই’ হিসেবে খ্যাতি পেয়ে পেয়ে যান। 

ফারুক অভিনীত বহু গান বাংলা চলচ্চিত্রের আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল। 

কালজয়ী এসব গানের মেধ্যে রয়েছে- ওরে নীল দরিয়া', তুমি আমার মনের মাঝি, সব সখীরে পার করিতে নেবো আনা আনা, একটাই কথা আছে বাংলাতে, চুল ধইরো না খোঁপা খুলে যাবে হে নাগর প্রভৃতি। 

বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান দুলু ওরফে ফারুক সোমবার সকালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে নায়ক ফারুকের মরদেহ

মঙ্গলবার সকালে তার মরদেহ ঢাকায় আনা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার পর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমালিয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


একাত্তর/আরবি 

দেশের সীমানা পেরিয়ে এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো বাংলাদেশের সিনেমা ‘মোনা: জ্বীন-২’। লাহোর, করাচি, ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবিটি।...
এ বছরের কান চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার পেয়েছে ফরাসি হত্যা রহস্য চলচ্চিত্র ‘অ্যানাটমি অফ আ ফল’। পরিচালক জাস্টিন ট্রিয়েট এই চলচ্চিত্রের জন্য পাম দ’র জিতেছেন, যেখানে স্বামীর হত্যায় অভিযুক্ত একজন...
কিংবদন্তি ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দ্যুনোভের সাদাকালো যে ছবিটি পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের তিন পাশ ঘিরে রেখেছ, তা তোলা হয়েছিল ১৯৬৮ সালে। এবারের উৎসব পোস্টার হয়ে ওঠা ছবিটিই যেন স্বাগত জানাচ্ছে সারা...
বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) আর নেই। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর