ডেল্টা প্লাস নিয়ে ভারতে সতর্কবার্তা, আসতে পারে তৃতীয় ঢেউ!

আপডেট : ২১ জুন ২০২১, ১২:১১ পিএম

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট শুধু ভারতই নয়, গোটা বিশ্বের জন্যই এখন ত্রাসের নাম। এই ধরণের বাড়বাড়ন্তে এরিমধ্যে যুক্তরাজ্যে চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ।

এমন পরিস্থিতির মধ্যেই ডেল্টা চরিত্র বদলে করে আরও ভয়ংকরি হবার ইঙ্গিত দিচ্ছে। নতুন ধরণকে অভিহিত করা হচ্ছে ‘ডেল্টা প্লাস’ হিসেবে।

এই ধরণটিকেও উদ্বেগের কারণ বলছেন বিশেষজ্ঞরা।

রোববার (২০ জুন) অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সের প্রধান রণদীপ গুলেরিয়া সতর্ক করে বলেছেন, ডেল্টা প্লাস আরও মারাত্মক হতে পারে।

আরও পড়ুন: বালু-তুরাগে বড় জাহাজ চলাচলে বাধা নিচু সেতু!

ব্রিটেনে ইতিমধ্যেই ডেল্টা প্লাসের নতুন একটি প্রজাতির কারণে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে।

দেশটির বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, সেখানে তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে।

সেই পরিস্থিতির দিকে নজর রেখে ভারতবাসী এবং সরকারকে আরও সতর্ক হওয়া প্রয়োজন বলেই মনে করেন গুলেরিয়া।

তিনি জানান, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নতুন এই প্রজাতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। বিশেষ করে যখন গোটা বিশ্বে সংক্রমণের গ্রাফটা নামতে শুরু করেছে, এ রকম পরিস্থিতিতে করোনার নতুন এই প্রজাতি কতোটা মারাত্মক হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।

তবে কয়েক সপ্তাহ নতুন এই প্রজাতির দিকে নজর রাখতে হবে। তা হলেই একটা ধারণায় পৌঁছনো সম্ভব হবে বলে মনে করেন গুলেরিয়া।

আরও পড়ুন: আগামী জুনেই পদ্মা সেতুতে চলবে যানবাহন

তিনি বলেন, “নতুন এই ধরণকে হালকাভাবে নিলে চলবে না। এই ভাইরাসের পরিবর্তনকে ভালোভাবে বুঝতে হবে। তারপর সেই অনুযায়ী পদক্ষেপ করতে হবে। এর জন্য জিনোম সিকোয়েন্সে আরও জোর দিতে হবে যাতে এই ভাইরাসের চরিত্র বোঝা যায়”।

উল্লেখ্য, গুলেরিয়ার এমন সতর্কবার্তার একদিন আগেই ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান- আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ আসছে। তবে, এই ঢেউ দ্বিতীয় ঢেউয়ের মতো খারাপ হবে না বলেই মনে করছেন তারা।


একাত্তর/আরএ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর