মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা, বন্ধ শুক্রবার

আপডেট : ১৮ মে ২০২৩, ০২:০১ পিএম

মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। উত্তরা-আগারগাঁও রুটে ৩১ মে থেকে সকাল আটটা থেকে ১২ ঘণ্টা চলাচল করবে মোট্রোরেল। 

নতুন সূচিতে সাপ্তাহিক ছুটি মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার করা হয়েছে। অর্থাৎ এইদিন মেট্রো চলাচল বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। 

তিনি বলেন, নতুন সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার বিবেচনা করা হবে। এই সময়ে প্রতি ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। 

বেলা ১১টা থেকে দুপুর তিনটা পর্যন্ত অফ পিক আওয়ার বিবেচনায় মেট্রোরেল চলবে ১৫ মিনিট পরপর।

আবার বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিস ফেরত যাত্রীদের জন্য ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। 

বিকেল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে ১৫ মিনিট পরপর। 

এমএএন সিদ্দিক জানান, আগামী জুলাই মাস থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হবে। আর উত্তরা থেকে মতিঝিল অংশে মেট্রো চলাচল শুরু হবে ডিসেম্বর নাগাদ। 

আর ২০২৫ সালের জুন নাগাদ কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু করা যাবে বলেও জানান এমএএন ছিদ্দিক। 

আরও পড়ুন: রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে জরিমানা

ঢাকায় মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হয় ডিসেম্বরের ২৮ তারিখে। এর পরদিন থেকে যাত্রী নিয়ে মেট্রোরেলের চলাচল শুরু হয়। 

বর্তমানে সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।


একাত্তর/আরবি 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দুই হাত না থাকা সত্ত্বেও দমে যাননি, উল্টো পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের জীবনের আলো ছড়িয়ে দিচ্ছেন নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকার অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়া। গণমাধ্যমে তাঁর এই...
ইউরোপ সেরা হওয়ার মহাযজ্ঞে রাতে হাইভোল্টেজ ও নাটকীয় দ্বৈরথে মুখোমুখি হতে যাচ্ছে স্প্যানিশ লা লিগার পরাশক্তি অ্যাতলেটিকো মাদ্রিদ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ধুঁকতে থাকা ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার...
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর