শস্য চুক্তির মেয়াদ বাড়ালো রাশিয়া-ইউক্রেন

আপডেট : ১৮ মে ২০২৩, ০৪:০৭ পিএম

রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানির চুক্তির মেয়াদ দুই মাস বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে।

প্রচণ্ড লড়াই অব্যাহত থাকা সত্ত্বেও এমন পদক্ষেপ গ্রহণ করে সহযোগিতার একটি ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করলো এই দুই দেশ। খবর এএফপির।

জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র এ চুক্তিকে স্বাগত জানানো সত্ত্বেও তারা রপ্তানির বিষয় আরো নিশ্চিত করার আহবান জানিয়েছে।

রাশিয়া সম্প্রতি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কিয়েভে চীনের বিশেষ দূতের সাথে সাক্ষাৎ করার সময় এই চুক্তির বিষয়টি আসে এবং তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ বিধ্বস্ত এ দেশ ভূখণ্ড ছেড়ে দিতে হয় এমন কোন শান্তি চুক্তি গ্রহণ করবে না।

মস্কোর ঘনিষ্ঠ মিত্র দেশ চীন এখন পর্যন্ত রাশিয়ার আগ্রাসনের প্রকাশ্যে নিন্দা করেনি।

চীনের দূত লি হুই এ সংঘাত নিরসনে বেইজিং নেতৃত্বাধীন আলোচনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান এ শস্য চুক্তির মেয়াদ দুই মাস বাড়ানোর ঘোষণা দিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেনের দু’টি বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো না আটকানোর ব্যাপারে সম্মত হয়েছে।

আরও পড়ুন: বিমান বিধ্বস্তের ১৭ দিন পর আমাজনে চার শিশু উদ্ধার

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘এই চুক্তি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন খাদ্য পণ্য বিশ্বব্যাপী রপ্তানি করা হয়ে থাকে।’


একাত্তর/আরএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর