এক যুগ পরে সৌদিতে সিরিয়ার প্রেসিডেন্ট

আপডেট : ১৯ মে ২০২৩, ০৮:৩৬ পিএম

প্রায় এক যুগ পরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে আল আরাবিয়া টিভি ও সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।

শুক্রবার থেকে জেদ্দায় শুরু হওয়া আরব লীগের শীর্ষ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সেখানে পৌঁছেন বাশার আল-আসাদ। খবর: আল-জাজিরা। 

২০১১ সালে আল-আসাদ ও তার সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন-পীড়ন চালায়। পরবর্তী সময়ে সিরিয়ায় বিধ্বংসী গৃহযুদ্ধের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করে আরব লীগ। 

১১ বছরেরও বেশি সময় পর চলতি মাসে আরব বিশ্বের আঞ্চলিক সংস্থা আরব লীগে সিরিয়ার সদস্যপদ পুনর্বহাল করা হয়। তাই এবারে আরব লীগের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন আল-আসাদ।  

প্রায় এক যুগ পর সৌদি আরবে আসাদের এই সফরকে আঞ্চলিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য সংখ্যাগরিষ্ঠ আরব দেশগুলোর প্রচেষ্টার সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। 

আরব লীগের শীর্ষ সম্মেলনের আয়োজক সৌদি আরব আগে সিরিয়ার গৃহযুদ্ধের সময় আল-আসাদ সরকারকে উৎখাতের লক্ষ্যে লড়াই চালানো সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর প্রধান সমর্থক ছিল।

গত কয়েক মাস ধরে সিরিয়ায় চলমান সংঘাতের অবসানে দেশটির সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছে রিয়াদ। এক দশকেরও বেশি সময় ধরে চলা এ সংঘাতে দেশটিতে পাঁচ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে আর সিরিয়ার মোট জনসংখ্যার অর্ধেকই ঘরছাড়া হয়েছেন।

আল-আসাদের সৈন্যরা তার প্রধান মিত্র রাশিয়া ও ইরানের সহায়তায় সিরিয়ার বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। এ দুই মিত্রের কারণে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছেন আল-আসাদ।

আরও পড়ুন: রাশিয়াকে আরও কোণঠাসা করতে চায় জি-৭

২০০০ সালে আসাদের বাবা ও সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদ মারা যান। তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাশার আল-আসাদ। তিনি ক্ষমতায় আসার পর সিরিয়া ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অস্থিতিশীল হয়ে ওঠে। ২০১২ সালে দুই দেশের সম্পর্ক ছিন্ন হয়। গত সপ্তাহে তারা পরস্পরের দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়।


একাত্তর/জো

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ছোট ভাই মাহের আল-আাসাদ এবং ফুফাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর