রাজশাহীতে এবার দুই হাজার কোটি টাকার আম বাণিজ্য

আপডেট : ১৯ মে ২০২৩, ০৬:০৪ পিএম

তীব্র দাবদাহে আবহাওয়া কিছুটা বৈরী হলেও, রাজশাহী অঞ্চলে এবার আমের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আসা করছেন বাগান মালিকরা। এবার দেড় থেকে দুই হাজার কোটি টাকার আম বাণিজ্যের স্বপ্ন দেখছেন রাজশাহীর ব্যবসায়ীরা।

 নানা জাতের দেশি আম এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, আম রপ্তানীর জন্য রাজশাহীতে যেনো সরকারি উদ্যোগে একটি আধুনিক প্যাকেজিং সেন্টার করা হয়। 

আম দিয়ে যে জেলার পরিচিতি তার নাম রাজশাহী। পদ্মা তীরের জনপদ রাজশাহী অঞ্চলের মাটি ভৌগলিক ভাবেই যথেষ্ট উর্বর। সেই সাথে উপযুক্ত আবহাওয়া। সবমিলে আম উৎপাদনের উর্বর ভূমি। চলতি বছর ফেব্রুয়ারির শুরুর দিকেই গাছে গাছে দেখা দেয় আমের মুকুল। 

এবার তেমন কোন ঝড় বাদল ছিলোনা। তাই মুকুলগুলোর বেশিরভাগই ফলে পরিণত হয়েছে। তবে বিপত্তি হয়েছে এবারের তীব্র দাবদাহ নিয়ে। পানির অভাবে ঝরে পড়েছে কচি আম। বহু যত্নের পর টিকে থাকা সেই আমই এখন রঙ ধরেছে। 

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গেলো বছরের চেয়ে এবার প্রায় এক হাজার হেক্টর বেশি জমিতে আম চাষ হয়েছে। তীব্র দাবদাহের পরও মুকুল থেকে ফলে পরিণত হবার হারটাও মন্দ নয়। বাঘা-চারঘাট এলাকার বাগানগুলোতে পুরোনো গাছের তুলনায় নতুন গাছে এবার ফলন হয়েছে বেশি। 

ক্রেতাদের বরাবরের অভিযোগ ওষুধ দিয়ে আম পাকানো নিয়ে। এ নিয়ে গেলো কয়েক বছর ধরেই তৎপর রাজশাহীর প্রশাসন। সময়ের আগে যাতে কোন ব্যবসায়ী আম বাজারে নিতে না পারে তাই এবারও জেলা প্রশাসন ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে। ক্যালেন্ডার উপেক্ষা করে আম পাড়লেই শাস্তি। 

ম্যাঙ্গো ক্যালেন্ডার মেনেই এখন গুটি জাতের আমগুলো পাড়তে শুরু করেছেন বাগান মালিকরা। কিন্তু বৃষ্টির অভাবে এবার আমের অকারে প্রভাব পড়েছে। সার ও বালাইনাশকের দাম বেড়েছে। তাই বেড়েছে আমের উৎপাদন খরচও। 

আমের সবচেয়ে বড় হাট বানেশ্বর। স্বপ্ল পরিসরে জমে উঠেছে এবারের বেচাকেনা। মান অনুযায়ী গোপালভোগ এবার মণ প্রতি ১,৪০০ টাকা থেকে ১,৮০০ টাকা। গুটি জাতের আম মন প্রতি বিক্রি হচ্ছে ৮শ থেকে ১২শ টাকা। এবারের মৌসুমে দেড় থেকে দুই হাজার কোটি টাকার আম বাণিজ্যের স্বপ্ন দেখছেন রাজশাহীর ব্যবসায়ীরা। 

আম গবেষক ড. আলীম উদ্দীন বলেন, উৎপাদিত আমের শতকরা ৫ থেকে ১০ ভাগ পর্যন্ত নানা কারনে নষ্ট হয়ে যায়। তবে হট ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতিতে ৫৫ ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে পাঁচ মিনিট আম রেখে দিয়ে তুলে নিলে প্রকৃতিকভাবেই আমের পচনরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। 

পুরো মৌসুম জুড়ে ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে আম কেনা-বেচা করতে পারে সেজন্য হাট বাজার, পরিবহন ও সড়কপথে বাড়তি ব্যবস্থা গ্রহনের কথা বলছে পুলিশ। 

সময়ের সাথে সাথে এখন আমের জাতও বাড়ছে। গুটি আমের পাশাপাশি অতি পরিচিত গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া, ফজলি, আশ্বিনা ছাড়াও বারি-৪, গৌড়মতি, ইলমতি ও কাটিমন জাত যুক্ত হয়েছে আমের তালিকায়। যা আকৃষ্ট করছে বিদেশি ক্রেতাদেরও। 

এখন বিদেশেও বেড়ছে দেশি আমের চাহিদা। আম যাচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশে দেশে। বিদেশী বাজারের চাহিদা মেনে আম রক্ষনা বেক্ষনেও যুক্ত হচ্ছে নিত্য নতুন প্রযুক্তি। যেমন ফ্রুট ব্যাগিং পদ্ধতি। তারপরও কিছু সরকারি উদ্যোগ দরকার; বলছিলেন আম রপ্তানীকারকরা। 

বাংলাদেশে আমের মোট চাহিদার বেশিরভাগই পূরণ হয় বৃহত্তর রাজশাহী থেকে। চলতি মৌসুমে  রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ ও নওগাঁ থেকে কমপক্ষে দুই হাজার ২৭৮ মেট্রিকটন রপ্তানিযোগ্য আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। 

এ বছর রাজশাহী জেলায় ২ লাখ ৫৮ হাজার ৪৫০ মেট্রিক টন আম উৎপদান লক্ষমাত্রা ধরা হয়েছে। বড় ধরনের কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে এই লক্ষমাত্রা পূরণে শতভাগ আশাবাদি কৃষি বিভাগ। বলার অপেক্ষা রাখে রাজশাহীর আম অর্থনীতি এখন আকারে অনেক বড়। 


একাত্তর/এসি


সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর