ওমরা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো সৌদি আরব

আপডেট : ২৪ মে ২০২৩, ০৪:১৮ পিএম

জুন মাসের শেষদিকে পবিত্র হজ পালনের প্রস্তুতির অংশ হিসেবে ৪ জুনের পর নতুন করে ওমরা পালনের সুযোগ পাচ্ছেন না মুসল্লিরা। 

সৌদির হজ এবং ওমরা মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, হজের আগে নতুন করে আবেদনের সুযোগ পাবেন না কেউ। খবর: গালফ নিউজ।

হজকে সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের মক্কায় পাড়ি জমাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজযাত্রীদের স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবারও ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। 

এ অবস্থায় সৌদির মন্ত্রণালয় জানিয়েছে, হজের আগে নতুন করে ওমরার অনুমতি দেওয়া হচ্ছে না। এবং যাদের কাছে ওমরার অনুমতি আছে তাদের ২০ জ্বিলকদ অর্থাৎ আগামী ১৮ জুনের মধ্যে মক্কা নগরী ত্যাগ করতে হবে। 

আরও পড়ুন: মেক্সিকোতে সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা

এর আগে, সৌদির জননিরাপত্তা বিভাগের সাধারণ অধিদপ্তর জানায়, যাদের কাছে হজ মৌসুমের কাগজপত্র থাকবে না, তাদের মক্কায় প্রবেশের অনুমতি দেবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা ১৪৪৪ হিজরি সনের ২৫ শাওয়াল থেকে কার্যকর হয়েছে।


একাত্তর/জো

পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে পাকিস্তানের অনেক নাগরিক সেখানে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এনিয়ে দেশটিকে আন্তর্জাতিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখিও হতে হয়েছে। তাই সেই দুর্নাম...
শুরু হয়েছে চলতি বছরের হজ মৌসুম। পুরো বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মানুষ এবার হজ পালন করবেন। শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
পবিত্র হজ পালনের উদ্দ্যেশে এরিমধ্যে বাংলাদেশের মুসল্লিরা সৌদি আরবে উড়ে যেতে শুরু করেছেন। চালু হয়ে গেছে হজ ফ্লাইট। সৌদি সরকারও হজ যাত্রীদের স্বাগত জানাচ্ছেন মহাসমারোহে।
প্রতি বছর পবিত্র হজ পালন করতে, সারা বিশ্বের মুসলমানরা মক্কায় ভ্রমণ করেন। গেলো বছর, হজ পালন করতে ১৮ লাখ মুসল্লি সৌদি আরবে উড়ে গিয়েছিলেন। এরি মধ্যে শুরু হয়েছে চলতি বছর হজের মৌসুম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর