মেক্সিকোতে সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা

আপডেট : ২৪ মে ২০২৩, ০৪:০২ পিএম

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় পুয়েব্লা এলাকায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি সাবেক এক স্থানীয় সরকারি কর্মকর্তাও ছিলেন।

মঙ্গলবার তেহুয়াকান শহরে বাড়ি থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

নিহত ৬৯ বছর বয়সী মার্কো উরেলিও রামিরেজ কয়েক দশক ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করে আসছিলেন।

প্রসিকিউটরের দপ্তর জানায়, এ অপরাধের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। 

রিপোর্টার্স উইদাউট বডার্সের (আরএসএফ) মেক্সিকো শাখা জানায়, একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করা রামিরেজ সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তারে সরকারকে সহায়তা করছিলেন।

বেসরকারি এই গণমাধ্যম অধিকার রক্ষা গ্রুপ জানায়, একজন পৌরসভা  কর্মকর্তা হিসেবে বা তার সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের সাথে এই হত্যার কোনও সম্পর্ক রয়েছে কি-না তা জানতে আরএসএফ দ্রুত এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: কাশ্মীরের উন্নয়নচিত্রে বাংলাদেশের ছবি ব্যবহার

আরএসএফের পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সাল থেকে মেক্সিকোতে দেড়শ’রও বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। এক্ষেত্রে অধিকাংশ হত্যাকারী শাস্তির বাইরে রয়ে গেছে।


একাত্তর/এসজে

ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর