পেঁয়াজের কমলেও আদার ঝাঁঝ বাড়ছে

আপডেট : ২৬ মে ২০২৩, ০৫:০১ পিএম

এবার পেঁয়াজের ঝাঁঝ একটু কমলেও, ‘ঝাঁ ঝাঁ’ করে বাড়ছে আদার ঝাঁঝ। ৩০ থেকে ৩৫ টাকা কেজির পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা দাম ওঠে, এখন নেমে এসেছে ৬৫ থেকে ৭০ টাকায়। কিন্তু মাস খানেক আগেও দেড়শ’ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি আদা এখন বিক্রি হচ্ছে, পাইকারিতে আড়াইশ’ আর খুচরায় সাড়ে ৪শ’ থেকে ৫শ’।

ব্যবসায়ীদের যুক্তি আমদানি কম বলেই পেঁয়াজ-আদার এই উচ্চমূল্য।

ঝাঁঝ কমছে, মানে দাম কমছে পেঁয়াজের। রাজধানীর শ্যামবাজারে গেলো তিন দিনে কেজিতে ৫ থেকে ৬ টাকা কমেছে পেঁয়াজের দাম। বিক্রি হচ্ছে মান ভেদে ৬২ থেকে ৬৬ টাকা কেজিতে।

ব্যবসায়ীরা বলছেন, আইপি না দিলেও চোরাইপথে ভারত থেকে পেঁয়াজ আসছে বিধায় বাজার কমতির দিকে। তারা বলছেন, ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলেই ৩০ থেকে ৩৫ টাকায় নেমে আসবে দাম। 

এদিকে চায়না থেকে মাস খানেক ধরে আদা আমদানি বন্ধ। বিধায় অস্বাভাবিক হারে বাড়ছে আদার দাম। বাজারে মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের যে আদা পাওয়া যাচ্ছে সেটা পাইকারিতেই বিক্রি হচ্ছে ২৩০ থেকে আড়াইশ’ টাকায়। খুচরা বাজারে যে আদা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫শ’ টাকা কেজি।

কেন আদার দাম বেশি? কারণ হিসেবে আমদানিকারকরা বলছেন, উৎপাদন কম বলে এখন আন্তর্জাতিক বাজারেই আদার দাম বেশি। সাথে বাড়তি যোগ হয়েছে ডলার সংকটে এলসি জটিলতা।

আদা আমদানিকারক গোলাম হাসান বলেন, ইন্ডিয়াতে পৃথিবীর সবচেয়ে বেশি আদা উৎপাদন হয়। এবং চায়নায়। কিন্তু এই দুটি দেশে বন্যার কারণে প্রচুর আদা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের ব্যবসায়ীরা এখন ইন্দোনেশিয়ার থেকে আদা কিনছে- তাও বেশ কিছু জটিলতা আছে।

আরও পড়ুন: মুরগির দাম কমেছে, ডিমের বেড়েছে

টেকনাফ শুল্ক স্টেশনের তথ্য অনুযায়ী, বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া আদার আমদানি খরচ পড়েছে মাত্র ৫৮ টাকা। আর টিসিবির তথ্য বলছে মাস খানেকের ব্যবধানে আদার দাম বেড়েছে ৯২ দশমিক ৩১ শতাংশ। বছরের ব্যবধানে আদার দামটা বেড়েছে ২৭৫ শতাংশ। আদার পাশাপাশি এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৮১ দশমিক ২৫ শতাংশ।



একাত্তর/আরএ

দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য পেঁয়াজের মূল্যের লাগাম টানতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেইসঙ্গে চারদিন বন্ধ থাকার পর কম শুল্কের পেঁয়াজ আমদানি হয়েছে এদিন।
সম্প্রতি শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছেন দেশের...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর