কর্ণফুলী টানেলের কাজ প্রায় শেষ, উদ্বোধনের অপেক্ষা

আপডেট : ২৬ মে ২০২৩, ০৭:৪৭ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের ৯৭ ভাগ কাজ শেষ। প্রকল্প কর্মকর্তা জানিয়েছেন, এটি খুব শিগগিরই সবার জন্যে খুলে দেয়া হবে। 

এদিকে ট্যানেলের দুই প্রান্ত পতেঙ্গা ও আনোয়ারার বাসিন্দারা জানান, সরাসরি যুক্ত হওয়ার জন্যে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উদ্বোধনের দিন তারা মেতে উঠবেন যোগাযোগ উৎসবে। 

পদ্মা সেতুর পর দেশের আরেক স্বপ্নের প্রকল্প কর্নফুলী টানেল। নদীর তলদেশে এই টানেলের মাধ্যমে কর্নফুলীর দুই পাড়ে সেতুবন্ধন রচনার কাজ এখন প্রায় শেষের পথে। 

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও দক্ষিণের আনোয়ারাকে যুক্ত করবে দুই টিউববিশিষ্ট একাধিক লেনের এই টানেল।যাকে বলা হচ্ছে ওয়ান সিটি টু টাউন। 

অর্থাৎ কর্ণফুলী টানেলের কল্যাণে পিছিয়ে পড়া আনোয়ারাও একটি সুপরিকল্পিত নগরীর রূপ পাবে। নদীর তলদেশ দিয়ে কম সময়ে যাতায়াত করা যাবে। 

কমে আসবে ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারের দূরত্ব। সব মিলে স্বপ্নের এই প্রকল্পের কাজ প্রায় ৯৭ শতাংশই শেষ। জানালেন প্রকল্প পরিচালক হারুনুর রশীদ। 

প্রকল্পটি বাস্তবায়নে ২০১৪ সালে বাংলাদেশে ও চীনের সরকারি পর্যায়ে একটি সমঝোতা স্মারক সই হয়। টানেলটি নির্মাণের দায়িত্ব পায় চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি।

২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি জিন পিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি টানেলের বোরিং কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পে বাংলাদেশ সরকার অর্থ সহায়তা দিচ্ছে ৪ হাজার ৪৬১ কোটি ২৩ লাখ টাকা। প্রকল্পের বাকি ৫ হাজার ৯১৩ কোটি ১৯ লাখ টাকা দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক। 

তিন দশমিক ৩২ কিলোমিটার দৈর্ঘ্যের দুই টিউবের এই টানেলে থাকছে দুটি করে মোট চারটি লেন। পর্যাপ্ত বায়ু চলাচলের জন্য থাকছে ৮টি ফ্যান ও ১২৬টি জেট ফ্যান। 

টানেলের পূর্ব ও পশ্চিম পাশে থাকছে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক। এছাড়া আনোয়ারা প্রান্তে থাকবে ৭২৭ মিটার দৈর্ঘ্যের একটি ওভারপাস। 

এই টানেল দিয়ে ঘন্টায় ৮ হাজার যানবাহন চলাচল করতে পারবে। যা বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে যুগান্তকারি ভূমিকা রাখবে। 

কর্ণফুলী টানেলকে ঘিরে এরিমধ্যে নদীর দক্ষিণ পাড়ে নানা রকম শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করেছে। বিনিয়োগ হয়েছে কয়েক হাজার কোটি টাকা। 

আনোয়ারা প্রান্তে থাকা কোরিয়ান ইপিজেড, চায়না ইপিজেড, সিইপিজেড, মাতারবাড়ি গভীর সমূদ্র বন্দর, মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে এই টানেল। 

পাহাড় থেকে নেমে আসা নদী কর্ণফুলী। ফলে নদীটি বিপুল পরিমাণ পলি বহন করে। নদীর সেতু করা হলে সেতুর পিলারে পলি জমে ভরাট হয় নদী। 

সেই বিবেচনায় টানেল কর্ণফুলীর জন্য পরিবেশগত ভাবেও সহায়ক হবে বলে জানিয়েছেন পরিবেশবিদ অধ্যাপক ইদ্রিস আলী। 

এই টানেলকে ঘিরে যেনো নতুন করে সেজে উঠছে চট্টগ্রামের দুই প্রান্ত। টানেল চালুর পর বিপুল কর্মযজ্ঞের অপেক্ষায় চট্টগ্রামের মানুষ। দুই প্রান্তে তৈরি হচ্ছে দুটি থানা ও পুলিশ ফাঁড়ি। 

আরও পড়ুন: পেঁয়াজের কমলেও আদার ঝাঁঝ বাড়ছে

কর্ণফুলী টানেল দেশের জিডিপিতে অবদানের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যে সুদূর প্রসারী অর্থনৈতিক প্রভাব রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেলে দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর