টোকিওর পূর্ব উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প

আপডেট : ২৬ মে ২০২৩, ১১:১৯ পিএম

জাপানের রাজধানী টোকিওর পূর্ব উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। 

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ভূমিকম্পটি অনুভূত হয় বলে জাপানের আবহাওয়া সংস্থা জানায়। খবর: এএফপি।

তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থার বিবৃতিতে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের চিবা অঞ্চলের কাছে প্রশান্ত মহাসাগরে, ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে।

স্থানীয় সংবাদ মাধ্যমের কবরে জানা গেছে, ভূমিকম্পের কারণে টোকিরও সুউচ্চ ভবনগুলো কেঁপে ওঠে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মাত্র তিন সপ্তাহ আগে জাপানের ইশিকাওয়া অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।


একাত্তর/জো

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর