কম্বোডিয়ায় ৪০ কুমিরের আক্রমণে কুমির চাষির মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২৩, ১০:৫৫ এএম

উত্তর কম্বোডিয়ার এক কুমির চাষি নিজের কুমিরের ঘেরে পড়ে যাওয়ার পর প্রায় ৪০টি কুমিরের আক্রমণে তার মৃত্যু হয়েছে। 

শুক্রবার সিয়াম রিপ শহরের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। নিহত লুয়ান ন্যাম নামের ৭২ বছর বয়সী ওই ব্যক্তি স্থানীয় কুমির চাষি সমিতির সভাপতি।

একটি ডিম পাড়া কুমিরকে খাঁচা থেকে বের করার সময় সেটি তার লাঠি মুখ দিয়ে টেনে তাকে পানিতে নামিয়ে ফেলে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ প্রধান মে স্যাভরি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, এরপর অন্যান্য কুমিরগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে আক্রমণ করে।

তিনি বলেন, ন্যামের শরীরে কামড়ের চিহ্ন ছিল এবং তার একটি হাত অনুপস্থিত ছিল। 

আরও পড়ুন: টোকিওর পূর্ব উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প

এর আগে, ২০১৯ সালে বিশ্ববিখ্যাত আঙ্কোর ওয়াট মন্দিরের কাছে অবস্থিত এই এলাকার একই খামারে একটি দুই বছরের মেয়েকে কুমির খেয়ে ফেলে। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ডিম, চামড়া এবং মাংসের জন্য কুমির প্রজনন করা হয়।


একাত্তর/এসজে

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহতম সীমান্ত সংঘাতের অবসান ঘটেছে। কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর শনিবার দেশ দুটি নতুন করে যুদ্ধবিরতিতে...
দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে তীব্র সামরিক সংঘাত শুরু হয়েছে। থাইল্যান্ডের সামরিক বাহিনী সার্বভৌম ভূখণ্ড পুনরুদ্ধারের উদ্দেশ্যে কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন...
কম্বোডিয়ার বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।
থাইল্যান্ড ও কম্বোডিয়া বুধবার সীমান্ত সংঘর্ষে একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে। এমন পরিস্থিতিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুলাইয়ে তাঁর মধ্যস্থতায়...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর