ফোন উদ্ধারে বাঁধ সেচে ফেললেন ভারতীয় কর্মকর্তা

আপডেট : ২৭ মে ২০২৩, ১০:৫৪ এএম

ভারতের ছত্তিসগড়ে একজন সরকারি কর্মকর্তা বাঁধের পানিতে পড়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সেচে ফেলেছেন ২০ লাখ লিটার পানি। এ ঘটনার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খেরকাট্টা বাঁধের সব পানি সেচে ফেলতে সময় লেগেছিল মোট তিনদিন। তবে শেষমেশ তাতে কাজ হয়নি, কারণ উদ্ধার করার পর মোবাইল ফোনটি আর ব্যবহার উপযোগী ছিল না। 

এই কাণ্ড ঘটানো ওই সরকারি কর্মকর্তার নাম রাজেশ বিশ্বাস। তিনি রাজ্যের একজন খাদ্য পরিদর্শক বলে জানা গেছে। 

তার দাবি, তার স্যামসাং ফোনটিতে সংবেদনশীল সরকারি তথ্য ছিল। তবে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয় ডুবুরিরা ফোনটি খুঁজে পেতে ব্যর্থ হওয়ার পর তিনি একটি ডিজেল পাম্প আনার জন্য অর্থ প্রদান করেন বলে বিশ্বাস ভারতীয় মিডিয়ায় প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে বলেছেন।

তিনি বলেন, কাছের একটি খালের কিছু জল নিষ্কাশন করার জন্য একজন কর্মকর্তার কাছ থেকে মৌখিক অনুমতি পেয়েছিলেন তিনি। 

‘এর ফলে কৃষকদের উপকার হবে’ বলে ওই কর্মকর্তা বলেছিলেন, জানান তিনি। 

পাম্পটি বেশ কয়েক দিন ধরে চলে প্রায় ২০ লাখ লিটার পানি সেচে ফেলে। এই পরিমাণ পানি ৬০০ হেক্টর কৃষিজমিতে সেচ দেয়ার জন্য যথেষ্ট।

তবে অভিযোগের ভিত্তিতে জলসম্পদ বিভাগের অন্য একজন কর্মকর্তা সেখানে উপস্থিত হলে এই অভিযান বন্ধ হয়ে যায়।

কাঙ্কের জেলার কর্মকর্তা প্রিয়াঙ্কা শুক্লা দ্য ন্যাশনাল সংবাদপত্রকে বলেন, তদন্ত না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত করা হয়েছে। জল একটি অপরিহার্য সম্পদ এবং এটি এভাবে নষ্ট করা যাবে না।

আরও পড়ুন: কম্বোডিয়ায় ৪০ কুমিরের আক্রমণে কুমির চাষির মৃত্যু

রাজেশ বিশ্বাস ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি যে জল নিষ্কাশন করেছিলেন তা বাঁধের ওভারফ্লো অংশে ছিল এবং ‘ব্যবহারযোগ্য ছিল না’। এমন কর্মকাণ্ডে রাজনীতিবিদরা তার সমালোচনা করেছেন। 

বিজেপির সহ-সভাপতি এক টুইটবার্তায় বলেন, যখন মানুষ জ্বলন্ত গ্রীষ্মে জলের সুবিধার জন্য ট্যাঙ্কারের উপর নির্ভর করছে, তখন ওই কর্মকর্তা ৪১ লাখ লিটার জল নিষ্কাশন করেছেন যা দেড় হাজার একর জমিতে সেচের জন্য ব্যবহার করা যেতে পারে। 


একাত্তর/এসজে

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর