উল্লাপাড়ায় অটো ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত

আপডেট : ২৭ মে ২০২৩, ০৩:২০ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন। 

শনিবার সকাল সোয়া এগারোটার দিকে হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কে উপজেলার চকিদাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অটোরিকশা যাত্রী মোহাম্মদ আলী (৪২) রায়গঞ্জ উপজেলার নলকা এলাকার মোকসেদ আলী শেখের ছেলে। আহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হাটিকুমরুল গোলচত্বর থেকে উল্লাপাড়া যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। ট্রাকটি বাঘাবাড়ি থেকে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাচ্ছিল। উল্লাপাড়ার চকিদাহ ব্রিজ এলাকায় যান দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী মারা যান এবং অটোরিকশার আরও চার যাত্রী আহত হয়েছে। 

আরও পড়ুন: দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত সাত

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের হেলপার ও চালক পালিয়ে গেছে।


একাত্তর/জো

সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর