হারভেস্টারে ভুট্টা সংগ্রহে বেশি লাভ, খুশি কৃষক

আপডেট : ২৭ মে ২০২৩, ০৩:১৭ পিএম

ভোলায় প্রথমবারের মতো আধুনিক কম্বাইন্ড হারভেস্ট মেশিন দিয়ে ভুট্টা সংগ্রহ করা হচ্ছে। এ যন্ত্রের মাধ্যমে একই সাথে কাটা, মাড়াই ও পরিষ্কার হয়ে সরাসরি বস্তা ভর্তি করা হয়। এতে অল্প সময়ের পাশাপাশি কম খরচ হওয়ায় কৃষকরা খুশি।

গবাদিপশু আর পোল্ট্রি খামারে চাহিদা বাড়ায় সারাদেশে বাড়ছে ভুট্টার চাষ। দ্বীপজেলা ভোলাতেও ভুট্টা চাষ করছেন কৃষকরা। এখন ভুট্টা তোলার কাজে ব্যস্ত তারা।

একসময় ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহে ব্যবহার হতো সনাতন পদ্ধতি। এতে সময় আর শ্রমিকের খরচও লাগতো বেশি। এখন সেই পদ্ধতির জায়গায় এসেছে কম্বাইন্ড হারভেস্টার, অল্প সময়ে স্বল্প খরচে বস্তাবন্দী ভুট্টা ঘরে তুলছেন কৃষকরা।

কৃষক ও শ্রমিকরা জানান, হারভেস্টার মেশিন থেকে ভালো লাভ হচ্ছে। খরচ অনেক কমেছে।

চলতি মৌসুমে প্রতি একর জমিতে ভুট্টা চাষ থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত খরচ হয় ৬০ থেকে ৬৫ হাজার টাকা। ভাল দাম পাওয়ায় একর প্রতি লাভ থাকে অন্তত ৫০ টাকা। তাই ভুট্টা চাষে আগ্রহী কৃষকের সংখ্যা বাড়ছে।

কৃষকরা জানান, মেশিন আসায় তাদের কাজ আগের তুলনায় অনেক সহজ হয়েছে।

চাষাবাদ ও ফসল তোলায় যন্ত্রের ব্যবহারের কারণে ভোলায় কৃষিকাজে গতি বাড়ছে বলেছেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারেসুল কবীর বলেন, আমরা আসা করি ভোলা জেলায় এ আবাদ আরো বাড়বে। কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

আরও পড়ুন: ‘ফরেন ড্রাফট’ বন্ধ থাকায় বাড়ছে আদার দাম

চলতি বছর ভোলা জেলায় তিন হাজার ৮৮০ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে। আগামী বছর ভুট্টা চাষের জমি আরো বাড়বে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

একাত্তর/আরএ

ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর