নরওয়ের পর রুশ 'গুপ্তচর' তিমির দেখা মিললো সুইডেনে

আপডেট : ৩০ মে ২০২৩, ১১:৩৩ এএম

রুশ নৌবাহিনী দ্বারা প্রশিক্ষিত একটি বেলুগা তিমি বা সাদা তিমিকে সুইডেনের উপকূলে দেখা গিয়েছে। তিমিটির গতিবিধি ট্র্যাকিং (অনুসরণ) করা সংস্থা দ্যা ওয়ানহোয়েল জানিয়েছে, এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো তিমিটিকে নরওয়ে উপকূলে শনাক্ত করা হয়েছিল।   

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়ের ফিনমার্কের উত্তর আর্কটিক অঞ্চলে তিমিটি যখন প্রথমবার আবির্ভূত হয়েছিল, সেসময় নরওয়েজিয়ান ডিরেক্টরেট অফ ফিশারিজের সামুদ্রিক জীববিজ্ঞানীরা তিমিটির শরীরে সংযুক্ত সরঞ্জাম অপসারণ করেছিল, যাতে লেখা ছিল "সেন্ট পিটার্সবার্গের সরঞ্জাম"। 

দেশটির কর্মকর্তারা সেই সময় বলেছিলেন যে, তিমিটি সেখান থেকে পালিয়ে যেতে পারে এবং সম্ভবত এটি রাশিয়ান নৌবাহিনী দ্বারা প্রশিক্ষিত। কারণ এটি মানুষের সাথে অভ্যস্ত বলে মনে হচ্ছে।

উল্লেখ্য, নরওয়েতে বেলুগা তিমি "হাভালদিমির" নামে পরিচিত।   

ওয়ানহোয়েল সোমবার জানায়, নরওয়েজিয়ান উপকূল থেকে সুইডেনের দিকে যেতে হাভালদিমিরের তিন বছরেরও বেশি সময় লেগেছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে এটি হঠাৎ তার গতি বাড়িয়েছে। 

image


সংস্থাটি বলেছে, রোববার তাকে সুইডেনের দক্ষিণ-পশ্চিম উপকূলের হুনেবোস্ট্র্যান্ডে শনাক্ত করা হয়েছে। 

ওয়ানহোয়েলের একজন সামুদ্রিক জীববিজ্ঞানী সেবাস্টিয়ান স্ট্র্যান্ড ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, আমরা জানি না তিমিটি এখনই কেন গতি বাড়ালো। বিশেষ করে এটি তার পরিচিত প্রাকৃতিক পরিবেশ ছেড়ে দ্রুত সরে যাচ্ছে। 

স্ট্র্যান্ড আরও বলেন, হয়তো তিমিটি একজন সঙ্গী খুঁজতে গতি বাড়িয়েছে। অথবা একাকীত্বের কারণেও এমনটা হতে পারে, কারণ বেলুগা খুবই সামাজিক প্রাণি।  

সংস্থাটি তাদের ওয়েবসাইটে বলছে, এটি কোনো বন্য তিমি নয়। সে হারানো বা পরিত্যক্ত গৃহপালিত পশুর মতো আচরণ করে। মানুষকে এড়িয়ে যাওয়ার পরিবর্তে এটি তাদের কাছে যায়।

তবে তিমিটি "রাশিয়ার গুপ্তচর" হতে পারে, নরওয়ের এমন অনুমানের বিষয়ে মস্কো কখনই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ফলে এ নিয়ে এখনও রহস্যের জট খোলেনি। 

বেলুগা তিমি আকারে প্রায় ছয় মিটার (২০ ফুট) এবং ৪০ থেকে ৬০ বছর পর্যন্ত বাঁচে। সাধারণত গ্রীনল্যান্ড, উত্তর নরওয়ে এবং রাশিয়ার আশেপাশে বরফ পানিতে এদের বসবাস। 


একাত্তর/আরবিএস 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর