স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট : ৩০ মে ২০২৩, ০৭:০৮ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ নাজমা আক্তার ওই এলাকার আমির হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী আমির হোসেন পলাতক রয়েছে।

নিহতের ভাই নবী হোসেন জানান, কয়েক মাস আগে তার বোনের মালয়েশিয়া প্রবাসী স্বামী দেশে এসে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এনিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পরে দুই পরিবারের মাঝে সালিশি বৈঠকে বসে তাদের মধ্যে মিটমাট করে দেয়া হয়। গতকাল রাতে দুইজনের মধ্যে ঝগড়ার কোন একসময় শ্বাসরোধে হত্যা করে স্বামী পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।

পরিবার ও স্থানীয়রা জানান, সকাল থেকে দুপুরে পর্যন্ত তার সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে ভেতরে মাটিতে ওই গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: গুলিবিনিময়ের পর অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সোহাগ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। পরিবার থানায় একটি হত্যার অভিযোগ দিয়েছে। পলাতক স্বামীকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর